দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জেতায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১৭ ডিসেম্বর) এক শুভেচ্ছা বার্তায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, ক্রিকেটে বাংলাদেশের এই অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বিজয়ের মাসে এ জয় আমাদের খেলোয়াড়দের আরও বেশি অনুপ্রাণিত করবে।
প্রসঙ্গত, রোববার (১৭ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে দিয়ে যুব এশিয়া কাপের চ্যাম্পিয়ন হিমেবে নাম লেখায় বাংলাদেশ। ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারায় টাইগার যুবারা।
এও