দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পর আত্মবিশ্বাসে উজ্জীবিত বাংলাদেশ দল। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের হারিয়ে সিরিজে এগিয়ে গেছে টাইগাররা। ডারউইনের স্মরণীয় এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পেসার হাসান মাহমুদ। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরাদের একজন ছিলেন তিনি।
সম্প্রতি স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ডারউইনের জয়কে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা সাফল্য হিসেবে উল্লেখ করেন হাসান। তাঁর কাছে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানো একজন ক্রিকেটারের জন্য স্বপ্নপূরণের মতো অনুভূতি। ডারউইনে পৌঁছানোর পর থেকেই পুরো দল কঠোর পরিশ্রম করেছে এবং প্রতিটি সেশনে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে বলে জানান তিনি।
হাসানের মতে, সঠিক প্রস্তুতি ও নিবিড় অনুশীলনই এই সাফল্যের মূল চাবিকাঠি। নিজের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট এই ডানহাতি পেসার। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়কে ক্যারিয়ারের সবচেয়ে বিশেষ অর্জনগুলোর একটি হিসেবে দেখছেন তিনি।
ছোটবেলা থেকেই বিশ্বের কিংবদন্তি ফাস্ট বোলারদের খেলা দেখে অনুপ্রাণিত হয়েছেন হাসান। ম্যাচের আগে বোলিং পরিকল্পনা নিয়ে দলের অ্যানালিস্টদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছিলেন। মাঠে সেই পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করতে পারাকেই নিজের সাফল্যের অন্যতম কারণ হিসেবে দেখছেন তিনি।
ভবিষ্যৎ লক্ষ্য নিয়েও কথা বলেছেন হাসান। বাংলাদেশের হয়ে যে কোনো ফরম্যাটে বিশ্বকাপ জয়কে জীবনের সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখেন তিনি। তাঁর বিশ্বাস, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ এখন আর আগের অবস্থানে নেই। দলটি ধারাবাহিকভাবে উন্নতি করছে এবং বিশ্বের যেকোনো শক্তিশালী প্রতিপক্ষকে হারানোর সামর্থ্য অর্জন করেছে।
প্রতিপক্ষ ব্যাটারদের বিপক্ষে নিজের কৌশল নিয়েও কথা বলেন হাসান। তাঁর মতে, একজন ব্যাটসম্যানকে পরাস্ত করার দুটি উপায় রয়েছে। প্রথমটি হলো তাঁর মানসিকতা বুঝে দক্ষতার মাধ্যমে ফাঁদে ফেলা। আর দ্বিতীয়টি হলো সঠিক লেংথে ধারাবাহিকভাবে বল করে তাঁর ধৈর্যের পরীক্ষা নেওয়া। পরিস্থিতি অনুযায়ী দুই কৌশলই প্রয়োগ করার চেষ্টা করেন তিনি।
এমএস/