দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ লিখে সার্চ করলে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ২০২৬ ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের তথ্য দেখাচ্ছে এমন একটি বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বিষয়টি নিয়ে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এটি গুগলের কোনো আনুষ্ঠানিক নামকরণ বা স্বীকৃত পরিচয় নয়। বরং সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা দলকে ব্যঙ্গ করে ‘চোরের দল’ শব্দবন্ধ ব্যবহার করে বিপুল সংখ্যক পোস্ট, মিম, ভিডিও ও ক্যাপশন প্রকাশ হওয়ায় গুগলের সার্চ অ্যালগরিদম ওই শব্দগুচ্ছের সঙ্গে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের সম্পর্ক শনাক্ত করছে।
ফলে ব্যবহারকারীরা ওই শব্দ লিখে সার্চ করলে সংশ্লিষ্ট ম্যাচের তথ্য সার্চ ফলাফলে উঠে আসছে।
এ ধরনের ট্রলের পেছনে রয়েছে ফুটবল ইতিহাসের বহুল আলোচিত ১৯৮৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। ২২ জুন মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে আর্জেন্টিনা ২-১ গোলে ইংল্যান্ডকে হারায়।
সেই ম্যাচে আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা প্রথম গোলটি করেছিলেন হাত দিয়ে, যা পরে ‘হ্যান্ড অব গড’ নামে বিশ্ব ফুটবলের অন্যতম বিতর্কিত মুহূর্ত হিসেবে পরিচিতি পায়।
একই ম্যাচে তিনি প্রায় অর্ধেক মাঠ পেরিয়ে একক নৈপুণ্যে আরেকটি গোল করেন, যা পরবর্তীতে ‘গোল অব দ্য সেঞ্চুরি’ হিসেবে স্বীকৃতি লাভ করে।
বিশ্বকাপ ২০২৬-এ আবারও সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ড মুখোমুখি হওয়ায় চার দশক আগের সেই বিতর্কিত ম্যাচ নতুন করে আলোচনায় এসেছে। এরই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল, মিম ও ব্যঙ্গাত্মক পোস্টের সংখ্যা বেড়ে যায় এবং তার প্রভাব গুগলের সার্চ ফলাফলেও দেখা যাচ্ছে।
তবে ‘চোরের দল’ কোনো সরকারি নাম বা ফিফার স্বীকৃত পরিচয় নয়। এটি কেবল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিপক্ষ সমর্থকদের ব্যবহৃত একটি ব্যঙ্গাত্মক শব্দ, যা ভাইরাল কনটেন্টের কারণে সার্চ ফলাফলের সঙ্গে যুক্ত হয়েছে।
যে আই