দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে চাপ আর উত্তেজনায় টগবগ করছে ইংল্যান্ড শিবির। মহারণের আগে প্রতিপক্ষের সবচেয়ে বড় অস্ত্র লিওনেল মেসিকে কীভাবে থামানো যায়, তা নিয়েই চলছে নানা আলোচনা। এরই মধ্যে ইংল্যান্ডের সাবেক তারকা জো কোল জানিয়ে দিয়েছেন, আটলান্টায় বুধবারের হাইভোল্টেজ লড়াইয়ে মেসিকে আটকে রাখার কৌশল কী হওয়া উচিত।
বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে আসন্ন হাইভোল্টেজ ম্যাচ। এই ম্যাচ ইংল্যান্ডকে বেশ গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। অনেক তারকা ইতিমধ্যেই চাপ অনুভব করতে শুরু করেছেন। সবাই আত্মবিশ্বাসে ভরপুর হলেও জো কোলের আত্মবিশ্বাস যেন একটু বেশিই। আটলান্টায় বুধবার হতে যাওয়া ম্যাচে মেসিকে আটকাতে ইংল্যান্ড কোন উপায় বেছে নেবে, সেটা বলে দিলেন তিনি।
জাতীয় দলের সাবেক সদস্য গ্যারি লিনেকার, অ্যালান শিয়ারার ও মাইকা রিচার্ডসের সাথে একটি নেটফ্লিক্স স্পোর্টস অনুষ্ঠান চলাকালে আলোচনা চলছিল। তাদের কথাবার্তা ইংল্যান্ডের বিপক্ষে লিওনেল মেসির প্রথম ম্যাচের দিকে মোড় নেয়। তিনটি বিশ্বকাপ খেলা সাবেক ফুটবলার কোল বললেন, ‘হ্যাঁ, আমাদের তাকে ঘুম পাড়িয়ে দিতে হবে। আমরা ওকে ঘুম পাড়াতে যাচ্ছি। হ্যাঁ, শতভাগ নিশ্চিত।’
সাথে সাথেই সেখানে উপস্থিত বাকি সবাই তার কথায় সায় দিতে পারছিলেন না। তাদের ভয়, রোজারিওর এই তারকা যদি আরেকটি অবিশ্বাস্য ম্যাচ খেলে ফেলেন। তারা বলেন, ‘এমন কথা বলো না। আমরা এটা আট মাস পরে বলবো।’ কিন্তু চেলসি ও লিভারপুলের সাবেক এই খেলোয়াড় নিজের অবস্থানে অনড় থেকে দ্বিগুণ জোর দিয়ে বলেন, ‘আমি এখনই বলছি আমরা বিশ্বকাপের ফাইনালে যেতে যাচ্ছি।’
রিচার্ডস দাবি করেছেন যে আর্জেন্টিনাকে বাদ দিতে ইংল্যান্ডকে প্রত্যাশার চেয়েও বেশি খেলতে ও ঘাম ঝরাতে হবে, কারণ তাদের খেলোয়াড়রা ‘ধূর্ত এবং বিজয়ী মানসিকতার’। তিনি থমাস টুখেলের দলের শক্তির দিকগুলোকেও তুলে ধরেন, ‘আর্জেন্টিনার শক্তির সঙ্গে টেক্কা দেওয়ার মতো যথেষ্ট গতি আমাদের আছে এবং আমরা ওদের হারাতে যাচ্ছি। আমি এটা মন থেকে টের পাচ্ছি।’
মেসির বিরুদ্ধে কোলের এমন কড়া মন্তব্য বেশ আশ্চর্যজনক। কারণ এর আগে তিনি অনেকবার প্রকাশ্যে মেসির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এবং এমনকি ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়েও তাকে বেশ কয়েক ধাপ এগিয়ে রেখেছেন। বিশ্বকাপের আগে তিনি বলেছিলেন, ‘আমার মনে হয় ক্রিশ্চিয়ানো রোনালদো হয়তো রাতে ঘুমানোর সময় বালিশে মাথা ঠুকে ভাবেন, ‘ইস, আমি যদি মেসির মতো ভালো হতাম।’ মেসি একদম ঠিক আছে। ওই একমাত্র খেলোয়াড় যে সবকিছু অর্জন করেছে। হ্যাঁ, ওই একমাত্র ব্যক্তি যে শান্তিতে ঘুমাতে পারে।’
কেএম