দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বেলফাস্টে অনুষ্ঠিত সিরিজের একমাত্র টেস্টে আয়ারল্যান্ডকে ইনিংস ও ৭৯ রানের বড় ব্যবধানে পরাজিত করেছে নিউজিল্যান্ড। কিউইদের দুর্দান্ত ব্যাটিং ও বোলিং নৈপুণ্যে স্বাগতিকরা ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে চার উইকেট হারালেও রাচিন রবীন্দ্র ও টম ব্লান্ডেলের ২১৭ রানের জুটিতে বড় সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড। রাচিন ১৯৪ বলে ১২১ রান করেন, ইনিংসে ছিল ১১টি চার ও চারটি ছক্কা। অন্যদিকে ব্লান্ডেল ২৯২ বলে ১৮৬ রানের দারুণ ইনিংস খেলেন, যেখানে ছিল ২২টি চার ও তিনটি ছক্কা। ডিয়ান ফক্সক্রফট করেন ৯৮ রান।
নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৮ উইকেটে ৪৯০ রান করে ইনিংস ঘোষণা করে।
জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড শুরুতেই বিপর্যয়ে পড়ে। ৩৮ রানে ছয় উইকেট হারানোর পর অ্যান্ডি ম্যাকব্রাইন ও মার্ক আদায়ের ১১৬ রানের জুটিতে কিছুটা প্রতিরোধ গড়ে। আদায়ের করেন ৪০ রান এবং ম্যাকব্রাইন ৭৩ রানে অপরাজিত থাকেন। তবে দলটি থামে ১৭৯ রানে। নিউজিল্যান্ডের নাথান স্মিথ নেন ৬ উইকেট।
ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতা কাটাতে পারেনি আয়ারল্যান্ড। লরকান টাকার ও স্টিফেন দোহেনি ছাড়া কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি। টাকার করেন ৫০ রান, দোহেনি ৫৭ রান করেন। দ্বিতীয় ইনিংস থামে ২৩২ রানে।
নিউজিল্যান্ডের ব্লেয়ার টিকনার নেন ৫ উইকেট। ম্যাচসেরা নির্বাচিত হন টম ব্লান্ডেল।
এমএস/