দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। আজ বুধবার (২৯ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হওয়ার কথা ছিল দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। কিন্তু চলমান বৈরি আবহাওয়া ঠিক সময়ে খেলা গড়ানো নিয়ে শঙ্কা তৈরি করেছে।
গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। আজ সকাল থেকে চট্টগ্রামে বৃষ্টি ছিল না। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে চট্টগ্রামে। যা এখনো চলমান।
টি-টোয়েন্টি মাঠে গড়ানোর কথা দুপুর ২টায়। এর আগে দেড়টায় হওয়ার কথা টস। সেই হিসেবে সাধারণত দুপুর ১২টার মধ্যেই দুই দলের ক্রিকেটাররা মাঠে চলে আসে। তবে বৃষ্টির কারণে মাঠে আসতে দেরি হয় ক্রিকেটারদের। দুপুর ১টার দিকে মাঠে আসেন তারা।
এই রিপোর্ট লেখা পর্যন্তও চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে। আবহাওয়াভিত্তিক ওয়েবসাইট আকুওয়েদার বলছে, দুপুর আড়াইটা পর্যন্ত স্থায়ী হতে পারে এই বৃষ্টি। সেক্ষেত্রে নির্ধারিত সময়ে খেলা মাঠে গড়ানো নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
এর আগে বৃষ্টি থামলেও অবশ্য সেই শঙ্কা থাকছেই। কারণ, মুষলধারে বৃষ্টি হওয়ার পর মাঠের পানি নিষ্কাশন করতেও কিছুটা সময় লাগবে মাঠকর্মীদের।
তবে আশার কথা হলো, দুপুর ৩টা নাগাদ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টির। এরপর বিকেল ৫টা পর্যন্ত আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আকুওয়েদার।
কে