দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপ দলে জায়গা পাওয়ায় ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পিছিয়ে দিতে হয়েছে নিউজিল্যান্ডের গোলরক্ষক মাইকেল উডকে। ২০২৬ ফিফা বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ায় তার আগে থেকে নির্ধারিত বিয়ের পরিকল্পনা আপাতত স্থগিত করেছেন তিনি।
এক বছর আগে বাগ্দত্তা জান্না রেন্টনের সঙ্গে বাগ্দান সম্পন্ন করেন ২৭ বছর বয়সী এই গোলরক্ষক। শুরুতে ধারণা ছিল জাতীয় দলের পরিকল্পনায় তিনি খুব বেশি সুযোগ পাবেন না। তাই বিশ্বকাপ চলাকালীন সময়েই বিয়ের তারিখ ঠিক করেছিলেন উড।
তবে শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে তৃতীয় গোলরক্ষক হিসেবে জায়গা করে নেন তিনি। দলে তার আগে রয়েছেন ম্যাক্স ক্রোকম্ব ও অ্যালেক্স পলসেন।
বিশ্বকাপে মাঠে নামার সুযোগ সীমিত হলেও জাতীয় দলে ডাক পাওয়াকেই বড় অর্জন হিসেবে দেখছেন উড। স্থানীয় গণমাধ্যমে তিনি বলেন, বাগ্দত্তার পূর্ণ সমর্থনই তাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। তার ভাষায়, চার বছরে একবারই এমন সুযোগ আসে, তাই বিয়ের আয়োজন আগামী বছর করা হবে।
উডের ক্যারিয়ার পথও ছিল নাটকীয়। মৌসুমের মাঝপথে অকল্যান্ডের প্রথম একাদশ থেকে বাদ পড়লেও পরবর্তীতে চোটের কারণে সুযোগ ফিরে পান তিনি। এরপর সেই সুযোগ কাজে লাগিয়ে ক্লাব অকল্যান্ড এফসির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
প্লে-অফে টাইব্রেকারে গুরুত্বপূর্ণ সেভ এবং গ্র্যান্ড ফাইনালে ক্লিনশিট রেখে দলকে শিরোপা জেতাতে সহায়তা করেন উড। তার পারফরম্যান্সে ইতিহাস গড়ে অকল্যান্ডঅস্ট্রেলিয়ার শীর্ষ লিগ জেতা প্রথম নিউজিল্যান্ড দল হিসেবে।
জে আই