দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্টাইলিশ এক কভার ড্রাইভে সেঞ্চুরি পূর্ণ করলেন নাজমুল হোসেন শান্ত। শতক ছোঁয়ার পর শূন্যে লাফ, হেলমেট খুলে ব্যাটে চুমু—চেনা উদ্যাপনে মিরপুর মাতালেন বাংলাদেশ অধিনায়ক।
মোহাম্মদ আব্বাসের হাফ-ভলি ডেলিভারিকে কভার দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে ৯৭ থেকে তিন অঙ্কে পৌঁছান শান্ত। এরপরই ড্রেসিংরুমে উচ্ছ্বাস আর গ্যালারিতে সমর্থকদের করতালিতে উদ্যাপিত হয় তার ইনিংস।
এটি শান্তর টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তার ওপরে রয়েছেন শুধু মুমিনুল হক ও মুশফিকুর রহিম (১৩টি করে) এবং তামিম ইকবাল (১০টি)। সবশেষ পাঁচ টেস্টে এটি তার চতুর্থ শতক।
কঠিন পরিস্থিতিতে ব্যাট হাতে নামেন শান্ত। ৩১ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে মুমিনুল হককে নিয়ে তৃতীয় উইকেটে ১৭০ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান তিনি। মুমিনুল করেন ৬৪ রান।
তবে সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি শান্ত। আব্বাসের গুড লেন্থ ডেলিভারিতে এলবিডব্লিউ হন তিনি। আম্পায়ার প্রথমে নট আউট দিলেও রিভিউ নিয়ে সফল হয় পাকিস্তান।
১৩০ বলে ১০১ রানের ইনিংসে ১২টি চার ও ২টি ছক্কা মারেন শান্ত। চা বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশ ৩ উইকেটে ২১৯ রান তোলে।
এমএস/