দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তামিম ইকবাল ফিরেছেন ইংল্যান্ড থেকে। যাওয়ার আগে বলে গিয়েছিলেন দেশে ফিরে বৈঠকে বসবেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস এবং বোর্ড কর্তাদের সঙ্গে। থাকার সম্ভাবনা রয়েছে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনেরও। ফেরার পর বসার কথা থাকলেও ঠিক কবে বসবেন বৈঠকে সেটি নিশ্চিত করে জাননি তামিম ইকবাল।
গত মাসে চট্টগ্রামে আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ানডের পর আচমকা অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। এরপর বিভিন্ন গণমাধ্যমে ক্ষোভ ঝাড়েন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিছু বিষয় নিয়ে। তবে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে, তিনি বাংলাদেশ দলের নেতৃত্বে থাকবেন কী না।
তামিম দেশে ফেরার পর তার ফোনের অপেক্ষায় ছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। কল পেয়েও যান। তাই ধারণা করা হচ্ছে আজই হতে পারে তামিমের সঙ্গে বোর্ড কর্মকর্তাদের বৈঠক।
তবে এই বৈঠক হবে কিছুটা গোপনীয়তা রেখেই। এই বৈঠকে তামিম তুলে ধরতে পারেন তার বর্তমান পরিস্থিতি, কেন তিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা।
এমআর/