দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মার্চের দ্বিতীয় সপ্তাহে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান দল। সেই সিরিজের জন্য বৃহস্পতিবার বাংলাদেশের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দল ঘোষণার সময় সবচেয়ে চমকপ্রদ বিষয় ছিল উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসের স্কোয়াডে অন্তর্ভুক্তি।
ওয়ানডে ক্রিকেটে প্রায় এক বছর ধরে ফর্মে ছিলেন না লিটন, তবুও বিসিবি তাকে দলে রেখেছে। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম আশা প্রকাশ করেছেন, লিটন এবার ওয়ানডেতে ফর্মে ফিরে আসবেন। ফাহিম বলেন, ‘ওর অভিজ্ঞতাকে আমরা খুব গুরুত্ব দিই। আমরা আশা করি সে খুব ভালো খেলবে। ওকে নিয়ে আমাদের যথেষ্ট স্বপ্ন আছে।’
ফাহিম নতুন ব্যাটিং পজিশনে লিটনের সম্ভাবনার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, ‘মিডল অর্ডারে যদি সে থিতু হতে পারে, আমাদের ব্যাটিং অনেক শক্তিশালী হবে। ওর মতো একজন অভিজ্ঞ খেলোয়াড় মাঝে থাকা খুবই দরকার। সেদিক থেকে আমার ধারণা, এই নির্বাচন করা হয়েছে। দেখা যাক সে কেমন করে।’
বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে ১১, ১৩ ও ১৫ মার্চ তিনটি ওয়ানডে খেলবে। প্রতিটি ম্যাচ মিরপুরে অনুষ্ঠিত হবে। ফাহিম জানান, ‘তিনটি ম্যাচই মিরপুরে হবে। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি, আগে যে ঐতিহ্যগতভাবে মন্থর উইকেট হতো, এখন তা আর নেই। এখন এমন ধরনের উইকেটে খেলা হবে যা আমরা সাম্প্রতিক সময়ে অভ্যস্ত। রান করাটা খুব কঠিন হবে না। প্রতিযোগিতামূলক হবে, কিন্তু কিছুটা সুবিধা আমাদের থাকবে। পাকিস্তান এখানে অভ্যস্ত নয়, তাই মার্জিনাল কিছুটা আমরা এগিয়ে থাকতে পারি।’
এমএস/