দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হও এশিয়া কাপে আম্পায়ারের দায়িত্ব পালন করে প্রশংসিত হয়েছিলেন বাংলাদেশের দুই আম্পায়ার মাসুদুর রহমান মুকুল এবং সরফুদ্দৌলা ইবনে সৈকত। গুঞ্জন উঠেছিল ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও সুযোগ পেতে পারেন এই দুই আম্পায়ার।
কদিন পরেই এশিয়া কাপ, এরপরেই রয়েছে ওয়ানডে বিশ্বকাপের আসর। তাই তো সৈকত-মুকুলদের ঘিরে এবার আরও বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার গণমাধ্যমের সঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু জানিয়েছেন, এবার শুধু এশিয়া কাপ না, বিশ্বকাপেও বাংলাদেশের আম্পায়ার পাঠানো নিয়ে আশাবাদী বিসিবি।
মিঠু দুই আম্পায়ারের এশিয়া কাপে দায়িত্ব পালনের কথা প্রায় নিশ্চিত জানিয়ে বলেন, ‘তারা তো (আসন্ন এশিয়া কাপের) মাত্র দিনক্ষণ ঠিক করেছে। যেহেতু গতবার আমাদের দুজন আম্পায়ার নিয়েছে দুজনই সফলতার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করেছে। তাদের নিয়ে কোনো অভিযোগ নেই, কিছু নেই। আমরা আশা করছি ৯০ ভাগের মতো নিশ্চিত আবার আমাদের দুজন আম্পায়ার যাবে এশিয়া কাপে।’
আগস্টের ৩০ তারিখে শুরু হয়ে সেপ্টেম্বরের মাঝে শেষ হবে এশিয়া কাপের এবারের আসর। গতবার টি-টোয়েন্টি ফরম্যাটে হলেও এবার হবে ওয়ানডে ফরম্যাটে
এশিয়া কাপ শেষ হতে না হতে অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। সেখানেও বাংলাদেশের আম্পায়ারদের ম্যাচ পাওয়া নিয়ে আশাবাদী মিঠু বলেন, ‘বিশ্বকাপ খুবই নিকটে। আশা করছি সেখান থেকেও প্রস্তাব আসবে। সাধারণত হয় কি ইমার্জিংয়ের ৫জন ও এলিট প্যানেলের ১২ জন মিলে কিন্তু ১৫ জন ১৬ জন (আম্পায়ার) নেয়। ওখানেও আমরা ৯০ ভাগ নিশ্চিত সৈকতের যে পারফরম্যান্স আমার মনে হয় বিশ্বকাপেও আমরা আশাবাদী হতে পারি।’
এমআর/