দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দরজায় কড়া নাড়ছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর ওয়ানডে বিশ্বকাপ-২০২৩। আসছে অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হবে জমজমাট এ টুর্নামেন্ট। এরই মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের তারিখ ঘোষণা করা হয়েছে। যেটি ২০২৪ সালে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। ২০ দলের অংশগ্রহণে হবে বৈশ্বিক এই আসরটি। ইতোমধ্যে আসরের ১৫টি দল নির্বাচিত হয়েছে, ফলে বাকি রয়েছে আর মাত্র ৫ দল।
শুক্রবার (২৮ জুলাই) রাতে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় মাধ্যম ইএসপিএনক্রিকইনফোর এক খবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের তারিখ ঘোষণা সম্পর্কে জানা যায়। ওই খবরে বলা হয়েছে, ২০২৪ সালের ৪ জুন শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর ৩০ জুন ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে আসরের পর্দা নামবে।
আইসিসির প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে গিয়ে টুর্নামেন্টের খেলা হবে এমন সম্ভাব্য ভেন্যুগুলো পর্যালোচনা করেছে বলে জানিয়েছে ক্রিকিনফোর প্রতিবেদন। এসব ভেন্যুর মধ্যে রয়েছে ফ্লোরিডার লডারহিল যেটি ইতোমধ্যেই আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেছে। এছাড়া মরসভিল, ডালাস এবং নিউ ইয়র্কের মাঠেও খেলা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ দুটি দেশের মোট ১০টি ভেন্যুতে হবে। যা আগামী কয়েক মাসের মধ্যে চূড়ান্ত করা হবে।
বিশ্বকাপের নবম এই আসরে আয়োজক দেশ হিসেবে খেলবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। এর আগে শীর্ষ দশে থাকা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং নেদারল্যান্ডস সরাসরি জায়গা করে নেয় মূল পর্বে। এরপরে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং পাপুয়া নিউগিনি নতুন করে নাম লিখিয়েছে।
আরএ