দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিউজিল্যান্ড সফরের দলে সৌম্যকে রাখায় সমালোচনা কম হয়নি। কেন তাকে দলে রাখা হয়েছে এই ব্যাখ্যাও ঠিকঠাক ভাবে দেননি কেউ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শূন্য রানে আউট হয়ে সৌম্য যেন আগুনে ঘি ঢেলেছিলেন।
তবে সেসব সমালোচনা এখন অতীত। দ্বিতীয় ওয়ানডেতে ১৬৯ (১৫১) রান আর তৃতীয় ওয়ানডেতে ৩ উইকেট নিয়ে সৌম্যই এখন এই সফরের সেরা খেলোয়াড় বটে।
ওয়ানডে সিরিজ শেষ হয়েছে কিউইদের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরে। এবার শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আগামীকাল বুধবার নেপিয়ারে হবে প্রথম টি-টোয়েন্টি।
এই ম্যাচের আগে আজ মঙ্গলবার গণমাধ্যমে হেড কোচ চণ্ডিকা হাথুরু সিংহে বলেন, সৌম্য তার সামর্থ্য দিয়েই প্রমাণ করেছেন তিনি কী করতে পারেন,
'সে যেভাবে পারফর্ম করেছে তাতে আমি খুব খুশি। আমরা সবাই জানি সে কী করত সমর্থ। সে আগেও এটা দেখিয়েছে। সবাই বলে ক্লাস হচ্ছে পারমানেন্ট, ফর্ম টেম্পোরারি। ফর্ম অনেক কিছুর উপর প্রভাব ফেলে। মাথার ভেতর কি চলছে সেটার প্রভাব থাকে। আপনি যখন মনের দিক থেকে স্পষ্ট থাকবেন, দলের ভূমিকা নির্দিষ্ট থাকবে এবং আদর্শ পরিবেশ থাকবে সব খেলোয়াড় তাদের সম্ভাবনা মেলে ধরতে পারে।'
গত বছর অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফর্মের পর বাদ পড়েন সৌম্য। বেশ লম্বা সময় পর আবারও টি-টোয়েন্টি দলে ফিরেছেন এই বাঁহাতি ব্যাটার। দীর্ঘ বিরতির পর ফিরলেও হাথুরু মনে করেন, ভালো না করার কারণ দেখেন না তিনি।
'সে খুব পরিষ্কার মাথায় আছে, টি-টোয়েন্টি সিরিজে ভালো না করার কারণ দেখি না।'
এমআর/