দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ৪.০৬ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার মারুফা আকতার।
শুক্রবার (২৮ জুলাই) সকাল ১১টায় এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দেন মারুফা।
মারুফা বলেন, সবার দোয়ায় আমি এই রেজাল্ট করেছি। সবাই দোয়া করবেন খেলাধুলার সঙ্গে পড়াশোনাটাও যেন ভালোভাবে চালিয়ে যেতে পারি।
মারুফার এমন ফলে খুশি বাবা মোহাম্মদ আইমুল্লাহ। তিনি বলেন, মেয়ে আমার খেলাধুলা করেও যে রেজাল্ট করেছে তাতে আমি অনেক খুশি। আপনারা দোয়া করবেন আগামী দিনেও সে যেন আরও ভালো রেজাল্ট করতে পারে।
উল্লেখ্য, মারুফার বাড়ি নীলফামারী জেলা সদরের সংগলশী ইউনিয়নের কাদিখোল গ্রামের মাস্টার পাড়ায়। অনুর্ধ্ব-১৯ নারী দলে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে জাতীয় দলে জায়গা পান মারুফা। সম্প্রতি শেষ হওয়া সিরিজেও তার বলের তোপ দেখেছে ভারতীয়রা। প্রথম ওয়ানডেতে চার উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে এই পেসার বড় ভূমিকা রাখেন।
আরএ