দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিমের দুর্দান্ত ব্যাটিংয়ে রংপুর রাইডার্সকে সহজেই হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে সিলেট ও রংপুরকে টপকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে রাজশাহী।
সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে রংপুর। দলের হয়ে একাই লড়েছেন তাওহিদ হৃদয়। তিনি ৫৬ বলে ৯৭ রান করেন। তার ইনিংসে ছিল ৮টি চার ও ৪টি ছক্কা। সেঞ্চুরির খুব কাছে গিয়েও মাত্র ৩ রানের জন্য তা হাতছাড়া হয়। খুশদিল শাহ ২৯ বলে ৪৪ রান করেন।
রংপুরের শুরুটা ভালো হয়নি। ২৯ রানে কাইল মায়ার্স আউট হন। লিটন দাস ১৪ বলে ১১, ইফতিখার আহমেদ ১৫ বলে ৮ রান করে ফিরলে চাপে পড়ে দল। পরে হৃদয় ও খুশদিলের জুটিতে লড়াকু সংগ্রহ পায় রংপুর। রাজশাহীর হয়ে একটি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, জেমস নিশাম ও সন্দ্বীপ লামিচানে।
জবাবে খেলতে নেমে রাজশাহীর শুরুটাও ভালো হয়নি। ওপেনার তানজিদ হাসান তামিম ৭ বলে ৩ রান করে আউট হন। তবে তিন নম্বরে নেমে শান্ত পরিস্থিতি সামাল দেন। ওয়াসিমকে সঙ্গে নিয়ে ১৪২ রানের জুটি গড়ে ম্যাচ একপ্রকার হাতের মুঠোয় নিয়ে নেন তিনি।
শান্ত ৪২ বলে ৭৬ রান করেন, তার ইনিংসে ছিল দ্রুতগতির ফিফটি। অপরদিকে ওয়াসিম ৫৯ বলে অপরাজিত ৮৭ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। শেষ পর্যন্ত ১৯ ওভার ১ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রাজশাহী।
এমএস/