• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

তামিমকে ‘ভারতের দালাল’ বলা পরিচালক বললেন, ‘আমি বাংলাদেশের দালাল’

স্পোর্টস ডেস্ক
  ০৯ জানুয়ারি ২০২৬, ২২:০৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন তামিম ইকবাল। এরপর জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে ‘ভারতের দালাল’ বলে মন্তব্য করে বিতর্কে জড়ান বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। তার এমন বক্তব্যে দেশের ক্রিকেটাঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

তামিমকে নিয়ে ওই মন্তব্য ভালোভাবে নেননি জাতীয় দলের একাধিক ক্রিকেটার। তাইজুল ইসলাম, তাসকিন আহমেদসহ কয়েকজন ক্রিকেটার সামাজিক যোগাযোগমাধ্যমে তামিমের পক্ষে অবস্থান নেন। এ ছাড়া ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব এক বিবৃতিতে প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করে।

শুক্রবার (৯ জানুয়ারি) দেশের একটি ক্রিকেটভিত্তিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এম নাজমুল ইসলাম বলেন, তিনি বাংলায় মন্তব্য করেছেন বলেই হয়তো বিষয়টি নিয়ে এত সমালোচনা হচ্ছে। তবে নিজের বক্তব্যের জন্য তিনি ক্ষমা চাইবেন না বলে স্পষ্ট জানান। একই সঙ্গে নিজেকে ‘বাংলাদেশের দালাল’ বলেও দাবি করেন তিনি।

নাজমুল ইসলাম বলেন, শব্দটি যদি ইংরেজিতে বলা হতো, তাহলে এমন প্রতিক্রিয়া নাও হতে পারত। তিনি বলেন, দালাল শব্দের ইংরেজি অর্থ এজেন্ট, যা শুনতে ভালো লাগে, কিন্তু বাংলায় বললে মানুষের খারাপ লাগে। নিজের বক্তব্যকে দেশের সাধারণ মানুষের ভাবনার প্রতিফলন বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন

শেষ বলে রুদ্ধশ্বাস জয়, সহজ ম্যাচ কঠিন করে জিতলো চট্টগ্রাম

খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

তামিমকে ‘ভারতের দালাল’ বলা বিসিবি পরিচালকের নতুন স্ট্যাটাস

এদিকে চলমান সমালোচনার মধ্যেই নিজের ফেসবুক পোস্টে নাজমুল ইসলাম দাবি করেন, মুস্তাফিজুর রহমান ইস্যুতে বাংলাদেশ দল ভারতে নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে এমন আশঙ্কা থেকে ক্রীড়া উপদেষ্টা বিসিবির সঙ্গে আলোচনা করে টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের প্রস্তাব দেন। তিনি আরও বলেন, পররাষ্ট্র উপদেষ্টাও এই সিদ্ধান্তে সমর্থন দিয়েছেন।

এই পরিস্থিতিতে দেশের মানুষের আবেগের বাইরে গিয়ে ভারতের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ তুলে নাজমুল ইসলাম বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে ১৫ হাজার রান করা এক কিংবদন্তি ক্রিকেটার এমন ভূমিকা রেখেছেন বলে তিনি মনে করেন। তবে এটিকে নিজের ব্যক্তিগত মতামত হিসেবে উল্লেখ করে ভিন্নভাবে না নেওয়ার অনুরোধ জানান তিনি।

এমএস/

  • তামিম ইকবাল
এ সম্পর্কিত আরও খবর
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম ইকবাল
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম ইকবাল
বিসিবি নির্বাচনে পরিচালক হলেন তামিম ইকবাল
বিসিবি নির্বাচনে পরিচালক হলেন তামিম ইকবাল
বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত তামিমের
বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত তামিমের
তামিমকে চাটুকার থেকে সাবধান থাকতে বললেন সাবেক সতীর্থ ইমরুল
তামিমকে চাটুকার থেকে সাবধান থাকতে বললেন সাবেক সতীর্থ ইমরুল
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।