দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিডনি টেস্টে জ্যাকব বেথেলের একার লড়াই সত্ত্বেও ম্যাচে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। চলতি অ্যাশেজ সিরিজে দ্বিতীয়বারের মতো টেস্ট গড়াল পঞ্চম দিনে। বুধবার চতুর্থ দিনের খেলা শেষে ইংল্যান্ড ৮ উইকেটে ৩০২ রান করে এগিয়ে আছে ১১৯ রানে, হাতে রয়েছে মাত্র দুটি উইকেট।
ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন ২২ বছর বয়সী জ্যাকব বেথেল। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে তিনি অপরাজিত ছিলেন ১৪২ রানে। ২২৯ বলের ইনিংসে আক্রমণ ও ধৈর্যের দারুণ মিশেল দেখান বেথেল। তবে অন্য প্রান্তে নিয়মিত উইকেট পড়ায় অস্ট্রেলিয়ার সামনে বড় লক্ষ্য দিতে পারেনি ইংল্যান্ড।
এক সময় দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২১৯ রানে পৌঁছে ইংল্যান্ডের লিড ছিল ৩৬ রান। তখন ম্যাচে লড়াইয়ের আভাস মিললেও বেউ ওয়েবস্টারের স্পেলে ছন্দপতন ঘটে। হ্যারি ব্রুককে ৪২ রানে এলবিডব্লিউ করে বেথেলের সঙ্গে ১০২ রানের জুটি ভাঙেন ওয়েবস্টার। পরপর দুই বলের ব্যবধানে উইল জ্যাকস ও বেন স্টোকসকেও আউট করেন তিনি। অ্যাডাক্টর ইনজুরির কারণে স্টোকস আট নম্বরে নেমে ৫ বলে ১ রান করেন। পার্টটাইম অফস্পিনার হিসেবে ওয়েবস্টার ১৩ ওভারে ৫১ রান দিয়ে ৩ উইকেট নিয়ে দিনটি অস্ট্রেলিয়ার দিকে নিয়ে যান।
দিনের শেষ ভাগে ৭৮ রানের ব্যবধানে শেষ পাঁচ উইকেট হারায় ইংল্যান্ড। বেথেল ছাড়া উল্লেখযোগ্য রান করেন বেন ডাকেট ও হ্যারি ব্রুক, দুজনই করেন ৪২ রান। জেমি স্মিথ যোগ করেন ২৬ রান।
এর আগে অস্ট্রেলিয়া ৭ উইকেটে ৫১৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে। স্টিভ স্মিথ ১২৯ রানে অপরাজিত থেকে ইনিংস শুরু করে আরও ৯ রান যোগ করেন। ওয়েবস্টারের সঙ্গে তার ১০৭ রানের জুটি গড়ে ওঠে। স্মিথ ২২০ বলে ১৬টি চার ও ১টি ছক্কায় ১৩৮ রান করেন। অস্ট্রেলিয়ার শেষ তিন উইকেট পড়ে ৩৩ রানের ব্যবধানে। ওয়েবস্টার অপরাজিত থাকেন ৭১ রানে।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৫৬৭ রানে অলআউট হয়ে ১৮৩ রানের বড় লিড পায়। ইংল্যান্ডের হয়ে ব্রাইডন কার্স ও জশ টাং তিনটি করে উইকেট নেন। সব মিলিয়ে পঞ্চম দিনে ফলাফলের দিকেই দ্রুত এগিয়ে যাচ্ছে সিডনি টেস্ট।
এমএস/