দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় দলের ব্যস্ততা নেই। এশিয়া কাপের আগে দ্বিপাক্ষিক সিরিজও নেই বাংলাদেশ দলের। তাই লম্বা একটা ছুটি পেয়েছেন খেলোয়াড় ও দলের কোচিং স্টাফের সদস্যরা।
যদিও বেশ কয়েকজন ক্রিকেটার ব্যস্ত সময় পার করছেন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে। তাই এই ছুটিতে টাইগারদের হেড কোচ চাণ্ডিকা হাথুরুসিংহে ফিরছিলেন অস্ট্রেলিয়ায় পরিবারের কাছে।
এই ফেরার পথেই বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে চাণ্ডিকাকে। অস্ট্রেলিয়ার একটি এয়ারলাইন্সে সেদেশে ফিরছিলেন তিনি। তবে উড্ডয়নের কয়েক ঘণ্টা আগে আচমকা ফ্লাইট বাতিলের ঘোষণায় বেশ বিরক্তই হয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার ভার্জিন এয়ারলাইন্স সর্ববৃহৎ বিমান সংস্থা হলেও বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করেনি। ফ্লাইট বাতিলের পরের দিন ফ্লাইট পেলে সেটিও দেরিতে ছাড়ে। শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছালেও হাথুরু হারিয়েছেন তার ব্যাগ।
সেই দুর্ভোগের কথা টুইটে শেয়ার করেছেন হাথুরু। লিখেছেন, ‘ভার্জিন অস্ট্রেলিয়া এয়ারলাইন্সে সবচেয়ে বাজে অভিজ্ঞতা হলো। উড্ডয়নের কয়েক ঘণ্টা আগে ফ্লাইট বাতিল করা হয়েছে। একই দিনে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়নি। অবশেষে পরদিন বিমানে উঠতে পারলাম, সেটাও অনেক দেরিতে ছেড়েছে। ভ্রমণের শেষটা হয়েছে ব্যাগ হারিয়ে...।’
এশিয়া কাপের আগে শুরুর হবে অনুশীলন ক্যাম্প। তাই আগেভাগেই ঢাকা ফিরতে হবে হাথুরুরকে। আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ।
এমআর/