দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পেসার শরিফুল ইসলামসহ এ নিয়ে মোট ৫ জন হলো শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে বাংলাদেশি ক্রিকেটারের তালিকায়। সাকিব আল হাসান ও মোহাম্মদ মিঠুন আগেই দল পেয়েছিলেন। সোমবার তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়ের পর লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেয়েছেন পেসার শরিফুল ইসলাম।
জানা গেছে, শরিফুলকে ডেকেছে কলম্বো স্টার্স। বিসিবির ছাড়পত্র পেলে তাসকিন খেলবেন ডাম্বুলা অরার হয়ে আর হৃদয় খেলবেন বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংসের হয়ে।
বর্তমানে তাসকিন খেলছেন জিম আফ্রো টি-টেন লিগে। এটি দিয়েই দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা শুরু করেছেন এই টাইগার পেসার। অন্যদিকে হৃদয়-শরিফুলের এটি হতে যাচ্ছে প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ। জিম আফ্রোতে প্রথম চার ম্যাচে তাসকিন নিয়েছেন ৬ উইকেট। তার মধ্যে এক ম্যাচেই নেন ৩ উইকেট।
এবারের আসরে গল টাইটান্সের সঙ্গে সরাসরি চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। ড্রাফটে দল পান মোহাম্মদ মিঠুন। তিনি খেলবেন গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে।
এবারের এলপিএল শুরু হবে আগামী ৩০ জুলাই, শেষ হবে ২০ আগস্ট। এর পরেই শুরু হবে শ্রীলঙ্কা ও পাকিস্তানে এশিয়া কাপ। অক্টোবরে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ।
এমআর/