দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি তার নতুন ক্লাব ইন্টার মায়ামির কাপ্তান হচ্ছেন। সোমবার (২৪ জুলাই) মেজর লিগ সকারের (এমএলএস) সাইড কোচ টাটা মার্টিনো এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্স’র।
চলতি মাসের শুরুর দিকে ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি সই করেন মেসি। শুক্রবার লিগস কাপে নিজের প্রথম ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড পরে নামেন এই আর্জান্টাইন ফরোয়ার্ডার। এদিন লিগা এমএক্স’র ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচ ড্র করে ইন্টার মায়ামি।
শ্বাসরুদ্ধকর ওই ম্যাচে স্টপেজ টাইমে দুর্দান্ত এক ফ্রি কিকে ট্রেডমার্ক গোল করেন মেসি। এর আগে ইন্টার মায়ামির অধিনায়ক ছিলেন গ্রেগ্রোর। তিনি ব্রাজিলিয়ান মিডফিল্ডার। কিন্তু পায়ের ইনজুরির কারণে দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে রয়েছেন গ্রেগ্রোর।
এইউ