দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বেশ বাজে দুর্ঘটনার শিকার হলো লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর পরিবার। রোকুজ্জোর পারিবারিক সুপার মার্কেটে ঘটেছে গোলাগুলির মতো ভয়াবহ ঘটনা। ওই সময় বন্দুকধারীরা ছিনতাই করেছে প্রায় ২৫ লাখ টাকা।
যদিও গোলাগুলির ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে আর্জেন্টিনা সংবাদমাধ্যম ‘লা নাসিওন’। সংবাদমাধ্যমটি জানিয়েছে আর্জেন্টিনার রোজারিওতে পারিবারিক সুপার মার্কেট রয়েছে রোকুজ্জোদের। ঘটনার দিন গত মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে সুপার মার্কেট থেকে কিছু টাকা নিয়ে গাড়িতে করে ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন রোকুজ্জোর পরিবারের একজন সদস্য।
ওই সময়ই দুজন বন্দুকধারী গাড়ি থামিয়ে প্রায় ৮ মিলিয়ন আর্জেন্টাইন পেসো (প্রায় ২৫ লাখ টাকা) ছিনতাই করেছে। সংবাদমাধ্যম ‘লা নাসিওন’ জানিয়েছে, সুপার মার্কেট থেকে কিছুটা দূরে এই ঘটনা ঘটেছে।
সাদা রঙের একটি গাড়িতে করে এসেছিল ছিনতাইকারীরা। এ সময় গাড়ি থামিয়ে তারা গুলি ছুড়েছে। গুলি গাড়ির কাচ ভেদ করে গেলেও কেউ হতাহত হয়নি। তারা দুটি ব্যাগে থাকা টাকা নিয়ে গেছে।
গাড়িতে থাকা একজন কর্মী সংবাদমাধ্যমকে বলেন, ‘টাকা রাখতে আমরা সুপার মার্কেট থেকে ব্যাংকে যাচ্ছিলাম। ওরা আমাদের গাড়ির জানালা ভেঙে টাকা নিয়ে গেছে। গাড়িতে করে এসেছিল। শুরুতে গুলির শব্দ শুনেছি। পরে গাড়ি থেকে বের হয়ে বুলেটের দাগ দেখেছি।’
এবারই প্রথম নয়, এর আগে গত মার্চেও একবার রোকুজ্জোদের সুপার মার্কেটে হামলা চালিয়েছিল দুষ্কৃতকারীরা। বাইরে থেকে গুলি করে চলে যাওয়ার আগে রাস্তায় একটি কাগজ ফেলে যায় তারা। সেই কাগজে মেসিকে হুমকি দিয়ে লেখা ছিল, ‘মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। পাবলো ইয়াভকিন (রোজারিওর মেয়র) নিজেই মাদক চোরাচালানকারী। সে তোমাকে বাঁচাতে পারবে না।’
এমআর/এইউ