দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ক্যারিয়ারের শেষদিকে এসে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। তার হাত ধরেই তিন যুগ পর তৃতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেছে আর্জেন্টিনা। যে জার্সি পরে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করেছেন মেসি, সেই জার্সি এবার নিলামে তোলা হচ্ছে।
আগামী ডিসেম্বরে মেসির ছয়টি জার্সির এক সেট নিলামে তোলার ঘোষণা দিয়েছে সোথবি নামে এক নিলামকারী প্রতিষ্ঠান। আগামী ৩০ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত এ নিলাম চলবে।
মেসির জার্সিগুলোর মধ্যে রয়েছে ফ্রান্সের বিপক্ষে ফাইনাল জেতার জার্সি। নকআউট পর্বে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ জেতানো জার্সি। আর রয়েছে সৌদি আরবের কাছে হেরে যাওয়া এবং মেক্সিকোর বিপক্ষে প্রথমার্ধে খেলা জার্সিও। জার্সিগুলো মানবিক উদ্দেশ্যে দান করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
ক্রীড়াবিদদের স্মৃতিচিহ্ন সংগ্রহ পরিচালনা করতে সহায়তাকারী প্রতিষ্ঠান ইউএস টেক স্টার্টআপ এসি মোমেন্টোর সৌজন্যে জার্সিগুলো নিলামে তোলা হচ্ছে। মেসির জার্সিগুলোর আয়ের একটি অংশ ইউএনআইসিএএস প্রকল্পে দান করা হবে। এই প্রকল্পটি বার্সেলোনার শিশু হাসপাতালে চিকিৎসা নেওয়া বিরল রোগে আক্রান্ত শিশুদের সহায়তা করে।
জার্সিগুলো বাংলাদেশি মুদ্রায় ১১১ কোটি টাকার বেশি হবে বলে আশা করছে সোথবি। শেষ পর্যন্ত যদি তাই হয় তাহলে ক্রীড়া স্মৃতিচিহ্নের সবচেয়ে মূল্যবান নিলামটা হবে এটি। কারণ, এখন পর্যন্ত নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রীত জার্সিটি হচ্ছে বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের। ১৯৯৮ সালে শিকাগো বুলসের হয়ে এনবিএ ফাইনালে খেলা তাঁর জার্সিটি গত বছর ১১২ কোটি টাকায় বিক্রি হয়েছিল।
টি