দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএলের ২০২৬ আসর থেকে বাদ দেওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। আর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এই সিদ্ধান্তকে ‘ন্যক্কারজনক’ বলে অভিহিত করেছেন তিনি।
এর আগে গতকাল শনিবার (৩ জানুয়ারি) বিসিসিআই মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশ দিলে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তা কার্যকর করে।
গতকাল রাতে ফারুকী এক ফেসবুক পোস্টে লেখেন,‘আইপিএলে মুস্তাফিজকে নিয়ে যা হয়েছে সেটা ন্যাক্কারজনক। এর মধ্যে বাংলাদেশের নাগরিকেরা ঘৃণার রাজনীতি দেখতে পেয়েছেন এবং ব্যথিত হয়েছেন।’
সম্প্রতি ভারতে সংখ্যালঘু মানুষের ওপর নির্যাতনের ঘটনা ঘটেছে। এর সঙ্গে বাংলাদেশের খেলোয়াড় বিরোধিতার যোগসূত্র থাকতে পারে বলে ধারণা ফারুকির, ‘আপনারা জানেন গত কিছুদিন ধরে ভারতে সংখ্যালঘু মানুষের উপর নির্যাতনের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে উদ্বেগ জানিয়েছে। এই ঘটনাও একই মোটিভ দ্বারা প্রভাবিত কিনা সেটা নিশ্চয়ই সংশ্লিষ্ট মহল খতিয়ে দেখবে।’

ভবিষ্যতে ভারতে বাংলাদেশের ক্রিকেট ও ফুটবল দলের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তিনি, ‘ভবিষ্যতে আমাদের ক্রিকেট বা ফুটবল টিম সেখানে কতটা নিরাপদ এটাও দেখা হবে নিশ্চয়ই।’
গতকাল আসিফ নজরুল বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করারও নির্দেশনা দিয়েছেন। এই ব্যাপারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে অবগত করার কথা বললেন ফারুকি, ‘আপনারা যারা আমাকে উদ্দেশ্য করে বাংলাদেশে সব রকম প্লাটফর্মে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করতে বলছেন, তাদের প্রতি আমার বিনীত উত্তর- এটা আসলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিষয়। আমি আপনাদের এই উদ্বেগের বিষয় তথ্য উপদেষ্টা মহোদয়কে জানিয়েছি।’
উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত নিলামে মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপি দামে কিনেছিল কেকেআর।
/অ