দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে সরাসরি সাইনে দল নিশ্চিত করলেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের মালিকানার দল দুবাই ক্যাপিটালসের হয়ে মোস্তাফিজুর খেলবেন। তাকে দলবদলের আগেই সরাসরি সাইনে লুফে নেয় দুবাই।
এর আগে গত বছরও দুবাই ক্যাপিটালসের হয়ে খেলেছেন মোস্তাফিজুর। আসরের মাঝপথে দেশে ফেরার আগে দুবাইয়ের জার্সিতে মোস্তাফিজুর ছিলেন অদম্য। ৮ ম্যাচ খেলে ৮.০৮ ইকোনমি রেটে ১৫ উইকেট শিকার করেন তিনি। মূলত বিপিএলের জন্য দেশে ফিরতে হয়েছিল তাকে।
দুবাই ক্যাপিটালসে খেলার আগে মোস্তাফিজুর আইপিএলের দল নিশ্চিত করেছিলেন। খেলোয়াড় নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর), যা ছিল ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের কোনো ক্রিকেটারের জন্য রেকর্ড মূল্য।
কিন্তু তার খেলা হয়নি শেষবারের আইপিএলে। ভারতের উগ্রপন্থীদের হুমকির মুখে মোস্তাফিজুরকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নির্দেশ দিয়েছিল ভারতীয় বোর্ড বিসিসিআই। যার জেরে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ এবং ভারতের মাটিতে বাংলাদেশিদের নিরাপত্তা শঙ্কা প্রকাশ করে দেশটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার।
ছয় দলের আইএল টি-টোয়েন্টির পঞ্চম আসর মাঠে গড়াবে ২২ নভেম্বর থেকে। টুর্নামেন্ট শেষ হবে ২০ ডিসেম্বর। গত আসরে ডেজার্ট ভাইপার্স এমআই এমরেটসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।
কেএম