দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

৫৬ দিন দিনের ছুটি কাটিয়ে মাঠে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। যদিও মাশমুদউল্লাহ ছুটি চাননি, তাকে দেওয়া হয়েছিল। এর মাঝে বেশ কয়েকটি সিরিজ গেল যেখানে খেলা হয়নি এই অল-রাউন্ডারের।
এশিয়া কাপ ও বিশ্বকাপ বিবেচনায় বেশ কয়েকজন ক্রিকেটারের উপর পরীক্ষা চালানো হয়েছে গত সিরিজগুলোতে। যদিও তারা চাওয়া মতো পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন। তাই তো ঘুরে ফিরে সেই মাহমুদউল্লাহ রিয়াদের কথাই আসে সামনে।
নির্বাচক, বোর্ড পরিচালক কিংবা বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন, সবাইকে একই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে গত কয়েক মাস ধরেই। আজ রোববার রাজধানীর একটি হোটেলে নারী ক্রিকেট দলকে বোনাস দিতে গেলেও একই প্রশ্ন করা হয় পাপনকে।
গত কদিন ধরে হোম অব ক্রিকেটে মাহমুদউল্লাহ রিয়াদের অনুশীলনে ফেরাটা যেন আগুনে ঘি ঢালার অবস্থা।
মাহমুদউল্লাহ'র বর্তমান পরিস্থিতি নিয়ে জানতে চাওয়া হলে পাপন বলেন, ‘আমার জন্য বলা খুব কঠিন। এখন আমি বলতে পারবো না। নির্বাচকদের সঙ্গে কথা না বলতে পারলে বলা কঠিন কী অবস্থায় আছে।’
এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের জন্য রিয়াদকে বিবেচনা করা হবে কী না এ নিয়ে পাপন বলেন, ‘এই সিরিজটা (আফগানিস্তান) খেলত যদি, খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারতাম। ও যেহেতু ছিল না, সেজন্য এখন টিমে...ও তো খেলে শুধু ওডিআই। ওখানটায় দেখতে হবে কোথায়। আমি কোনও আসবে না, বা আসতে পারবে না এরকম কোনও চিন্তা ভাবনা আমার নাই। পারফরম্যান্স না দেখে বলে দেওয়া যে হ্যাঁ ও খেলবে এটাও সম্ভব না। আমার পক্ষে বলাটা কঠিন।’
এমআর/