দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ। শুক্রবার (২১ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক সাইফ হাসান।
এবারের ইমার্জিং এশিয়া কাপের আসরের শুরুটা ভালো হয়নি টাইগারদের। প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৪৮ রানের হার দিয়ে আসর শুরু করে সাইফ হাসানরা। অবশ্য গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে দাপটের সঙ্গেই ওমান এবং আফগানিস্তানের বিপক্ষে জয় তুলে নিয়ে সেমিফাইনালে পা রাখে বাংলাদেশ।
আজকের ম্যাচ জিততে পারলেই ফাইনাল খেলবে টাইগাররা। অন্যদিকে গ্রুপ পর্বে নেপাল, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে উঠে ভারত।
বাংলাদেশ ‘এ’ দলের একাদশ মোহাম্মদ নাঈম শেখ, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, সাইফ হাসান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সৌম্য সরকার, আকবর আলী (উইকেটকিপার), শেখ মাহদি হাসান, রকিবুল হাসান, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল।
ভারত ‘এ’ দলের একাদশ সাই সুধারসন, অভিষেক শর্মা, নিকিন জোসে, যশ ধুল (অধিনায়ক), রিয়ান পরাগ, নিশান্ত সিন্ধু, ধ্রুব জুরেল (উইকেটকিপার), মানব সুথার, হর্ষিত রানা, আরএস হাঙ্গারগেকার ও যুবরাজ সিংহ দোদিয়া।