দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে হাতে আছে আর মাত্র ৭৭ দিন। তার আগে বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি শুরু করেছে বিশ্বকাপের প্রচারণা। একটি ভিডিও পোস্ট করেছে আইসিসি, যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন বলিউড কিং খ্যাত শাহরুখ খান।
ভিডিওটিতে দেখানো হয়েছে পূর্বের বিশ্বকাপগুলোর বিভিন্ন মুহূর্ত। শাহরুখ ছাড়াও ওই ভিডিওতে দেখা গেছে সাবেক এবং বর্তমান ক্রিকেটাররা। তারা হলেন জেপি ডুমিনি, দীনেশ কার্তিক, শুভমন গিল, এউইন মর্গ্যান, মুত্তিয়া মুরলিধরন, জন্টি রোডস এবং জেমিমা রদ্রিগজ।
বিশ্বকাপ প্রচারণার এই শ্লোগানের নাম দেওয়া হয়েছে ‘ইট টেকস ওয়ান ডে’। যা দিয়ে বোঝানো হয়েছে গোটা বিশ্বের সমর্থকদের একটি সূত্রে গাঁথার ব্যপারটি।
এদিকে বিশ্বকাপের মূল থিমের নাম রাখা হয়েছে ‘নবরস’। এই নবরস এর অর্থ দেয়া হয়েছে, একটি ক্রিকেট ম্যাচ দেখার সময়ে যে নয়টি আবেগ আসে সমর্থকদের মাঝে সেটি। আইসিসির দাবি, একটি ক্রিকেট ম্যাচ দেখার সময় যন্ত্রণা, সাহস, মহিমা, আনন্দ, আবেগ, শক্তি, গর্ব, সমীহ এবং বিস্ময় দেখা যায় সমর্থকদের মাঝে।
প্রচারণা শুরুর আগে আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডাইস বলেছেন, “ওয়ানডে ক্রিকেটের মাধ্যমে সত্যিকারের আনন্দকে ছড়িয়ে দেওয়ার উদ্দেশেই এই প্রচার। সমর্থকই হোন বা ক্রিকেটার, প্রত্যেকেরই ম্যাচের মাঝে নয় রকমের অনুভূতি হয়। তাই নবরসকে তুলে ধরেছি আমরা।”