দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছোট ছেলে আব্রাম খানের অভিনয় দেখে খুশিতে কাঁদলেন আরিয়ান খান। তবে কোনো সিনেমায় অভিনয় করেনি সে। স্কুলের নাটকে অভিনয় করে বাবাকে চমকে দিয়েছে সে।
সম্প্রতি আব্রামের স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর অংশ হিসেবে নাটক মঞ্চায়ন করা হয়। এতে অভিনয় করে সে। তার সাবলীল অভিনয় দেখে উপস্থিত দর্শক মুগ্ধ হন।
অভিনয়ের এক পর্যায়ে বাবার ‘সিগনেচার স্টাইল’ হাত ছাড়িয়ে পোজ দেয় আব্রাম। তা দেখে আনন্দে আত্মহারা হন দর্শক সারিতে বসে থাকা শাহরুখ। তার চোখে তখন আনন্দের অশ্রু। এসময় উপস্থিত ছিলেন তার মা গৌরি খানও।
আব্রামের অভিনয়ের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নেটিজেনরাও তার অভিনয়ে মুগ্ধ। সবারই এককথা, বাবার নাম রাখবে সে।
পরিবারকে সময় দিতে ভালোবাসেন। তাই তো সুযোগ পেলেই সময় কাটান স্ত্রী-সন্তানদের সঙ্গে। এবার তো ব্যস্ততার মাঝে ছেলের মঞ্চ নাটক দেখতে স্কুলে হাজির হলেন।
আর