দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাঝে মাত্র একদিন। তারপরই ২১ ডিসেম্বর মুক্তি পাবে শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত ‘ডাংকি’ সিনেমা। সিনেমাটির প্রচারে গিয়ে দর্শক-ভক্তদের সঙ্গে মিথষ্ক্রিয়া করেছেন তিনি। এসময় এই সিনেমাকে তার ‘সেরা ফিল্ম’ বলে মন্তব্য করেছেন শাহরুখ। খবর জিও টিভি’র।
শাহরুখ বলেন, যখন আমি জাওয়ান বানাই, তখন ভাবলাম আমি ছেলে ও মেয়েদের জন্য সিনেমা বানিয়েছি। কিন্তু আমি নিজের জন্য কিছু বানাইনি। এরপর ডাংকি বানালাম।
বলিউডের কিং খান বলেন, তাই এটা আমার সিনেমা। এই সিনেমা আমার হৃদয়ের খুব কাছের। যখন আমি পাঠান করছিলাম, তখন যারা সিনেমা নির্মাতাদের চেয়েও ফিল্মের চেয়ে বেশি জানেন, তারা ফিল্ম নিয়ে লিখেছেন। তাদের জিজ্ঞাসা ছিল, আমি কী ধরনের চরিত্রে অভিনয় করছি। তখন আমার মনে হয়েছে, আমার হৃদয় থেকে আসে এমন সিনেমা করা উচিত এবং এ বছর আমার করা সব সিনেমাই এর অন্তর্ভুক্ত।
এ বছর দারুণ কেটেছে শাহরুখ খানের। পাঠান ও জাওয়ানের মতো সিনেমা ব্যবসা সফল হয়েছে। এবার ডাংকিকে নিয়েও আশাবাদী এই তারকা। তিনি বলেন, বছরটা শুরু হয়েছে পাঠান দিয়ে, যেটি নারীদের জন্য অগ্রাধিকার ছিল। তাই আমি নিজের জন্য একটি সিনেমা দিয়ে বছর শেষ করতে চাই। এজন্য ২১ ডিসেম্বর ডাংকি দেখার অনুরোধ করছি।
তিনি আরও বলেন, সবাই এই সিনেমায় এমন কিছু পাবে যা তাদের হৃদয় স্পর্শ করবে। এই সিনেমা আপনাকে হাসাবেও।
এইউ