দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভবিষ্যৎ সূচি বা এফটিপি চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যে সূচিতে তারা পরিবর্তনও এনেছে কিছুটা। আগামী দুই বছরে বাংলাদেশ দুইবার পাকিস্তান সফর করবে বলেও জানা গেছে তাদের ভবিষ্যৎ সফর সূচি থেকে।
আজ মঙ্গলবার পিসিবি থেকে প্রকাশিত সূচিতে দেখা গেছে ২০২৪ সালের আগস্টে ২টি টেস্ট খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। এরপর ২০২৫ সালের মে মাসে খেলবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।
মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যই সূচিতে কিছুটা পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট। পূর্বের সূচি অনুযায়ী আগামী ২০২৪ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে হোমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের। এখন সেই সূচি পিছিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে নেওয়া হয়েছে।
এদিকে নিউজিল্যান্ডের মাটিতে আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এটি মূলত আগামী বছর জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপের কথা ভেবেই এমন সূচি।
পাকিস্তান ক্রিকেটের সংশোধিত সূচি অনুযায়ী এখন থেকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই সংস্করণে ১৯ ম্যাচ খেলবে। এর মধ্যে সবচেয়ে বেশি ১০ ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। যার মধ্যে ৫টি ঘরের মাঠে আর বাকি ৫টি নিউজিল্যান্ডের মাটিতে। বাকি ৯ ম্যাচের ইংল্যান্ডের বিপক্ষে, ৩টি নেদারল্যান্ডসের বিপক্ষে এবং ২টি ম্যাচ খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে।
এদিকে ২০২৫ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডে তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও সেই সূচি পিছিয়ে এপ্রিলে নিয়েছে পিসিবি। এছাড়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সূচির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ স্থগিত করতে পারে পিসিবি।
এছাড়া নতুন সূচি অনুসারে আগামী ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে তিনটি টেস্ট খেলবে পাকিস্তান। সামনের বছর এপ্রিলে পিএসএল শেষ করে নিউজিল্যান্ডের বিপক্ষে আবারও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান।