দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী ২০ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। এই লিগে প্রথমবার খেলার সুযোগ পেয়েছেন টাইগার উইকেট রক্ষক-ব্যাটার লিটন দাস। তাকে নিয়েছে সারে জাগুয়ার্স। লিটন ছাড়াও দলটিতে রয়েছে বিশ্বের তারকা ক্রিকেটাররা।
৬ দলের অংশগ্রহনে আগামী ২০ জুলাই থেকে ৬ আগস্ট চলবে এবারের আসরটি। আজ মঙ্গলবার কানাডার উদ্দেশে দেশ ছেড়েছেন লিটন দাস।
এই লিগের শুরুতেই দল পেয়েছিলেন আরেক টাইগার অল-রাউন্ডার সাকিব আল হাসান। তিনি খেলবেন মন্ট্রিয়েল টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন।
লিটন দাসের দল সারে জাগুয়ার্সের হয়ে খেলবেন অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, জেসন বেহরেনড্রফ, করিম জানাত, মোহাম্মদ হারিস ও সন্দিপ লামিচানের মতো ক্রিকেটাররা।
এবারের আসরে মোট ৬টি ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করছে। প্রতিটি দলে খেলোয়াড় থাকবে ১৬ জন করে। ৬ আগস্ট পর্দা নামবে আসরের।
১৮ দিনের এই আসরে সবমিলিয়ে ম্যাচ হবে ২৫টি। এর আগে এই টুর্নামেন্টে খেলেছেন ক্রিস গেইল, যুবরাজ সিং, লাসিথ মালিঙ্গা, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের মতো ক্রিকেটাররা।