দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলতি বছরের বাকি সময়টা বেশ ব্যস্ততায় কাটবে বাংলাদেশের। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শেষে লম্বা একটা বিরতি পেলেও এই সময়টায় একক অনুশীলনে ব্যস্ত থাকবে ক্রিকেটাররা।
এরপর এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য শুরু হয়ে যাবে ব্যস্ততা। সেপ্টেম্বরে এশিয়া কাপ খেলে অক্টোবরে ভারতের মাটিতে খেলবে বিশ্বকাপ। এদিকে বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসার কথাও রয়েছে নিউজিল্যান্ডের।
এরপর আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে নিউজিল্যান্ড সফর। এই সফরে সমান ৩টি করে ওয়ানডে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। এই দুটি সিরিজের সূচি ঘোষণা করেছে কিউই ক্রিকেট বোর্ড।
শুধু বাংলাদেশ নয়, খেলবে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেরও সূচি দিয়েছে নিউজিল্যান্ড।
বাংলাদেশের বিপক্ষে প্রথমে ওয়ানডে ও পরে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ ডিসেম্বর থেকে।
ওয়ানডে
|
ম্যাচ |
তারিখ |
ভেন্যু |
|
প্রথম ওয়ানডে |
১৭ ডিসেম্বর |
ইউনিভার্সিটি অব ওটাগো ওভাল, ডানেডিন |
|
দ্বিতীয় ওয়ানডে |
২০ ডিসেম্বর |
স্যাক্সটন ওভাল, নেলসন |
|
তৃতীয় ওয়ানডে |
২৩ ডিসেম্বর |
ম্যাকলিন পার্ক, নেপিয়ার |
টি-টোয়েন্টি
|
ম্যাচ |
তারিখ |
ভেন্যু |
|
প্রথম টি-টোয়েন্টি |
২৭ ডিসেম্বর |
ম্যাকলিন পার্ক, নেপিয়ার |
|
দ্বিতীয় টি-টোয়েন্টি |
২৯ ডিসেম্বর |
বে ওভাল, মাউন্ট মঙ্গানুই |
|
তৃতীয় টি-টোয়েন্টি |
৩১ ডিসেম্বর |
বে ওভাল, মাউন্ট মঙ্গানুই |