দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেটে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশের সামনে। এর আগে আফগানদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেললেও হেরেছে সবকটিতে। ২০১৮ সালে ভারতে নিরপেক্ষ ভেন্যুতে খেললেও তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা।
সাম্প্রতিক সময়ে সাকিব আল হাসানের নেতৃত্বে টি-টোয়েন্টিতে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। ঘরের মাঠে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশও করে তারই নেতৃত্বে। এবার সিলেটে আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের পর সিরিজ জয়ের সুযোগ স্বাগতিকদের।
ধারণা করা হচ্ছে প্রথম ম্যাচের জয়ী একাদশই দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ দল। ব্যাটিং অর্ডারে পরিবর্তনের তেমন জায়গা নেই বললেই চলে। যদিও ওয়ানডে সিরিজের মতো টি-টোয়েন্টি সিরিজেও টপ অর্ডারের ব্যর্থতায় দুশ্চিন্তা বেড়েছে টিম ম্যানেজমেন্টের।
যদি শেষ পর্যন্ত পরিবর্তন আসে সেটি বোলিং আক্রমণে। ইনজুরি থেকে ফিরে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছেন পেসার তাসকিন আহমেদ। ওয়ানডে সিরিজেও তাকে এক ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল।
এশিয়া কাপ ও বিশ্বকাপের কথা চিন্তা করে তাসকিনের ওয়ার্ক লোড ম্যানেজমেন্টের কথা ভেবে তাকে বিশ্রাম দিতে পারে টিম ম্যানেজমেন্ট। তার জায়গায় ডান হাতি পেসার হাসান মাহমুদ একাদশে ঢুকতে পারেন।
বাংলাদেশ দলে তরুণ লেগ স্পিনার রিশাদ আহমেদ থাকলেও বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ ও ডানহাতি স্পিন অলরাউন্ডার মেহেদি মিরাজে ভরসা রাখতে পারেন কোচ-নির্বাচক-অধিনায়ক।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারি, মেহেদি মিরাজ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।