দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে ছেড়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। ক্লাবে যোগ দিতে এরইমধ্যে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রে। কদিন পরেই নামবেন মাঠে।
তার আগে নিজেকে এবং পরিবারকে নতুন ঠিকানায় মানিয়ে নিতে কখনও সুপারশপে কিংবা রাস্তায় ঘুরছেন আর্জেন্টাইন এই বিশ্বকাপ জয়ী অধিনায়াককে। কিন্তু এরই মাঝে দেখে ফেলেছেন বিপদ।
শনিবার ভোরে ফ্লোরিডায় ট্রাফিক সিগন্যালের বাতি জ্বলা অবস্থায় দাঁড়িয়ে থাকার পরিবর্তে মেসির গাড়ি সংকেত অমান্য করে সামনে এগিয়ে যাওয়ায় ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েন। তবে এ যাত্রায় থেকে বেঁচে যান মেসি। তার গাড়িটি ফ্লোরিডার রাজ্য পুলিশ ধরে ফেলে।
মেসির গাড়িটি সিগন্যাল অমান্য করায় অন্য গাড়িগুলো সতর্ক হয়ে গতি কমিয়ে দেয়। এফসিবি আলবিসেলেস্তে তাদের টুইটার অ্যাকাউন্টে এই ভিডিও পোস্ট করে। তবে গাড়িটি মেসি নিজে চালাচ্ছিলেন না অন্য কেউ, তা এখনো জানা যায়নি।
গত বুধবার মিয়ামিতে পৌঁছেছেন মেসি। এরপর ফ্লোরিডার ফোর্ট লডারডেলের এক সুপার মার্কেটে কেনাকাটা করতে দেখা যায় আর্জেন্টাইন এই তারকাকে। পরিবার নিয়েই তিনি কেনাকাটা করতে যান। ভক্তদের সঙ্গে ছবিও তোলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী এই ফুটবলার।