দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এশিয়ান কাপ বাছাইপর্বে হংকং চায়নার বিপক্ষে প্রথম লেগে শেষ মুহূর্তে হেরে গেলেও দারুণ লড়াই করেছে বাংলাদেশ। পরের লেগে হংকংয়ের মাঠে ড্র করার ফলে লাল-সবুজ জার্সিধারীরা ফিফা র্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে এখন ১৮৩ নম্বরে অবস্থান করছে।
একই সঙ্গে র্যাংকিংয়ে উন্নতি হয়েছে আর্জেন্টিনারও। দীর্ঘদিন এক নম্বরে থাকা দলটি গত হালনাগাদে তিন নম্বরে নেমে যাওয়ার পর এবার এক ধাপ উন্নতি করে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ভেনেজুয়েলা ও পুর্তো রিকোকে প্রীতি ম্যাচে হারানোই আর্জেন্টিনার এই উন্নতির মূল কারণ।
অপরদিকে ব্রাজিল এক ধাপ পিছিয়েছে। ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারালেও জাপানের কাছে পরাজিত হওয়ার ফলে তারা এখন সাত নম্বরে।
র্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন, আর্জেন্টিনার থেকে আরও ৫ পয়েন্টে এগিয়ে। এক ধাপ পিছিয়ে তিন নম্বরে রয়েছে ফ্রান্স। চারে ও পাঁচে অপরিবর্তিত আছে ইংল্যান্ড ও পর্তুগাল। নেদারল্যান্ডস এক ধাপ এগিয়ে ছয় নম্বরে, বেলজিয়ামের অবস্থান আট নম্বরে অপরিবর্তিত। এক ধাপ উন্নতি করে ইতালি ৯ নম্বরে, আর দুই ধাপ উন্নতি করে জার্মানি শীর্ষ দশে ঢুকেছে।
এমএস/