দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে ওয়ানডে সিরিজের মাঝেই হুট করে অবসর ঘোষণা দেন অধিনায়ক তামিম ইকবাল। যার প্রভাব পড়ে গোটা দলে। পরদিন আবার অবসর ভেঙে ফেরার ঘোষণা দিলেও ওয়ানডে সিরিজে বাংলাদেশ হেরে যায় ২-১ ব্যবধানে।
এবার শুরু অপেক্ষা টি-টোয়েন্টি সিরিজের। শুক্রবার প্রথম টি-টোয়েন্টিতে আফগানদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। তার সংবাদ সম্মেলনে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেল অধিনায়ক সাকিব আল হাসানকে।
তবে সংবাদ সম্মেলনে ঘুরে ফিরেই এসেছে তামিম ইকবালের ইস্যু আর সেই ইস্যুতে ড্রেসিং রুমের বর্তমান পরিস্থিতি কেমন। সাকিব অবশ্য এসবে ভাবছেন না।
দলের পরিবেশ ও অবস্থা নিয়ে প্রশ্নে সাকিব বলেন, ‘আসলে দেখেন বাইরে থেকে অনেক কিছু অনেকরকম মনে হতে পারে। ড্রেসিংরুমে আমার কাছে মনে হয়নি কখনো আমরা কখনো আনসেটেল ছিলাম কিংবা এখন আছি। পরিবেশ সব সময় আমি মনে করি ভালো আছে।’
সাকিব মনে করেন আফগানদের কাছে হারের কারনেই ড্রেসিং রুম নিয়ে এমনটা মনে হচ্ছে, ‘অবশ্য রেজাল্টের কারণে সব সময় আপনারা চিন্তা করেন যে ড্রেসিং রুমের অবস্থা ভালো না খারাপ। আমার কাছে মনে হয় না ড্রেসিং রুমের পরিবেশ খুব একটা পরিবর্তন হয় আমরা জিতি অথবা হারি।’
তবে সব আলোচনা-সমালোচনা পেছনে ফেলে সাকিব দেখিয়েছেন পেশাদারিত্ব। হারুক-জিতুক সেটাতে দলের অবস্থান পরিবর্তন হয় না। তাদের নজর থাকে কিভাবে আরও ভালোভাবে দলের জন্য অবদান রাখা যায়।
‘আমাদের চেষ্টা থাকে প্রতিদিন কিভাবে নিজেদের উন্নতি করতে পারি এবং সেই হিসেবে টিমের জন্য পারফর্ম করতে পারি ও টিমের জন্য অবদান রাখতে পারি।’
শুক্রবার সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্হাতিক স্টেডিয়ামে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। দ্বিতীয় ও শেষ ম্যাচ হবে ১৬ জুলাই।