দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এশিয়া কাপের সুপার ফোরে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল বুধবার মুখোমুখি হবে ভারতের। টাইগারদের এমন দারুণ সূচনার পর দেশের ক্রিকেটপ্রেমীদের মনে একটাই প্রশ্ন ভারতকে কি হারানো সম্ভব?
বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মনে করেন, সবকিছু ঠিকঠাক হলে ভারতকেও হারানো সম্ভব।
সোমবার (২২ সেপ্টেম্বর) গণমাধ্যমকে তিনি বলেন, ভারতের সঙ্গে আমরা তাদের মাঠেই টি-টোয়েন্টি ম্যাচে জিতেছিলাম। ম্যাচের দিনটা যদি আমাদের হয় এবং সবাই সেরাটা দিতে পারে, তাহলে ভারতকে হারানো সম্ভব।
আশরাফুল আরও বলেন, ভারতের শক্তিশালী বোলিং আক্রমণের বিপরীতে ওমানের ব্যাটিং পারফরম্যান্স তাকে আশাবাদী করেছে। তার মতে, ওমান যদি ভালো খেলতে পারে তবে বাংলাদেশও ভালো করার সক্ষমতা রাখে।
শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের জয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি আরও বলেন, আমরা চমৎকার ক্রিকেট খেলেছি। মুস্তাফিজ, শেখ মেহেদী অসাধারণ বোলিং করেছে। তাসকিনও ভালো বল করেছে। শরিফুল যদিও খরুচে ছিল, তবে ভালো করার চেষ্টা করেছে।
জে আই/আরএ