দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেপালে চলমান ছাত্র-জনতা আন্দোলনের কারণে বাংলাদেশ-নেপাল ফুটবল সিরিজ স্থগিত হয়ে গেছে। আন্দোলন দমাতে নেপাল সরকার কারফিউ জারি করলেও প্রাণহানির ঘটনা ঘটছে। এ পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ফুটবল দলকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আগামী বুধবার (১০ সেপ্টেম্বর) কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরার কথা থাকলেও পরিস্থিতি জটিল হওয়ায় আজই (৯ সেপ্টেম্বর) দলকে ফিরিয়ে আনা হচ্ছে। গতকাল (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমানকে টিকিট পরিবর্তনের অনুরোধ করে বাফুফে। আজ সকালে রিশিডিউল ফি পরিশোধের পর বাংলাদেশ বিমান ৩৩টি টিকিট ইস্যু করে। নেপাল সময় বিকেল ৩টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেবে জামাল ভূঁইয়ারা। এর কিছুক্ষণ আগে তারা হোটেল ছেড়ে বিমানবন্দরের পথে রওনা হবেন।
দুই ম্যাচের সিরিজে এখন পর্যন্ত একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত ৬ সেপ্টেম্বরের সেই ম্যাচ গোলশূন্য ড্রয়ে শেষ হয়। দ্বিতীয় ম্যাচটি বাতিল হওয়ায় সিরিজের আর কোনো খেলা অনুষ্ঠিত হবে না।
জে আই