দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেষ বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রাথমিকভাবে একটি তদন্ত কমিটি গঠন করেছিল। প্রাথমিক রিপোর্ট পাওয়ার পর চলতি মাসের প্রথম সপ্তাহে আরেকটি কমিটি গঠন করা হয়েছে। জানা গেছে, প্রাথমিক প্রতিবেদনে কিছু ক্রিকেটারকে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি খেলতে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, আমরা প্রাথমিক তদন্ত রিপোর্ট পেয়েছি। তদন্ত কমিটিতে একজন বিচারপতি, একজন ব্যারিস্টার এবং একজন সাবেক ক্রিকেটার ছিলেন। তাদের সারাংশে এমন তথ্য আছে যা আমাদের ভাবিয়ে তুলেছে। তাই বিষয়টি সঠিকভাবে বাস্তবায়নের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির রিপোর্ট পাওয়ার পরই পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, সন্দেহের ওপর ভিত্তি করে কাউকে দোষারোপ করা সম্ভব নয়। আমাদের কাছে কিছু প্রমাণ আছে, কিন্তু পদক্ষেপ নেওয়ার জন্য আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। নতুন কমিটি খুব শিগ্রই তাদের রিপোর্ট দেবে, যার ভিত্তিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
জে আই/কে