দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওপেনিং জুটির রেকর্ড গড়েছিল আফগানিস্তান। তার দুই দিন পর আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলতে নেমে বাংলাদেশের বিপক্ষে সর্বনিন্ম রানে অল-আউট হবার রেকর্ড গড়ল আফগানরা।
৪৫.২ ওভারে সব উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ১২৬ রান। বাংলাদেশের বিপক্ষে এটি সর্বনিম্ন দলীয় স্কোর। এর আগে ২০১৬ সালে মিরপুরে দলটি ১৩৮ রানে অলআউট হয়। একশর আগে অলআউট হতে হতেও হলো না।
নবম উইকেটে আজমতুল্লাহ-মুজিবের (৩৬) জুটি আফগানদের দ্রুত অলআউট হওয়া থেকে রক্ষা করে। নবম উইকেটের পতনের পর তিন বলের মাঝে আজমতুল্লাহ আউট হলে শেষ হয় আফগানদের ইনিংস।
৭১ বলে সর্বোচ্চ ৫৬ রান করেন আজমত। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে হাশমতুল্লাহর ব্যাট থেকে। এ ছাড়া আর কেউ দশের বেশি রান করতে পারেননি। বাংলাদেশের দারুণ শুরু এনে দেন শরিফুল।
শুরুতেই তার তোপে ধস নামে আফগান ইনিংসে। ৩২ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি সফরকারীরা। ক্র্যাম্পের কারণে মাঠ ছাড়ার আগে শরিফুল ৯ ওভারে মাত্র ২১ রান দিয়ে নেন ৪ উইকেট।
এটি তার ক্যারিয়ার সেরা বোলিং। এর আগে ৪ উইকেট নিতে খরচ করেছেন ৩৮ রান। ২টি করে উইকেট নেন তাসকিন-তাইজুল। সাকিব-মিরাজের ঝুলিতে জমা হয় ১টি করে উইকেট।