দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘ ৯ বছর পর আবারও হোয়াইটওয়াশের শঙ্কা নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডেতে হারের পর আফগানিস্তানের বিপক্ষে আজ তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নেমেছে টাইগাররা।
দুপুরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে বোলিংয়ের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। একাদশে এসেছে তিন পরিবর্তন। চোটের কারণে আগে থেহেই জানা ছিল একাদশে থাকছেন না ইবাদত হোসেন।
অন্য দুই পেসার হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমানকে দেয়া হয়েছে বিশ্রাম। দলে ফিরেছেন তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম। ফলে বাংলাদেশ আজ খেলছে এক জন কম পেসার নিয়ে।
অন্যদিকে সিরিজ জিতে যাওয়ায় রশিদ খানকে বিশ্রামে রেখেছে আফগানিস্তান। এ ছাড়া প্রথম দুই ম্যাচ খেলা পেসার সেলিম সাফিও নেই আজ। তাঁদের জায়গায় দলে এসেছেন আব্দুল রহমান ও জিয়া আকবর। ডানহাতি পেসার রহমান ও বাঁহাতি স্পিনার জিয়া, দুজনেরই অভিষেক হচ্ছে আজ।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, নাজিবুল্লা জাদরান, মোহাম্মদ নবি, জিয়া আকবর, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই ও জিয়া আকবর।