• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  ২৪ আগস্ট ২০২৫, ২২:৩৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জয়ে ফিরেছে বাংলাদেশের মেয়েরা। ভুটানে অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপে আজ নেপালকে ৩-০ গোলে হারিয়েছে। দলের হয়ে গোল তিনটি করেছেন সৌরভী আকন্দ প্রীতি, থুইনুই মারমা ও রিয়া।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

চ্যাংলিমিথাংয়ে গোল পেতে আজ ৪১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে। তবে শুরুর চতুর্থ মিনিটেই এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল। কিন্তু নেপালের গোলরক্ষককে তিন কাঠির নিচে একা পেয়েও অবিশ্বাস্যভাবে বাইরে দিয়ে মারলেন সৌরভী আকন্দ প্রীতি। ১২ গজের মধ্যে থেকে এগিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগটা মিস করলেন বাংলাদেশি স্ট্রাইকার। মিনিট তিনেক পর আরেকটি সুযোগ মিস করেন সৌরভী।

নেপালের গোলরক্ষক লক্ষ্মী ওলিকে একা পেয়ে আবারো পরাস্ত করার আগে বাইরে মারেন তিনি। এবার বাঁ প্রান্তের গোলবারের কাছ থেকে। ১২ ও ১৫ মিনিটে তার দুটি শট ঠেকিয়ে দেন নেপালের গোলরক্ষক। বিপরীতে বাংলাদেশি গোলরক্ষক ইয়াজান বেগমকে তেমনটা একটা চাপের মুখে পড়তে হয়নি।

৩৫ মিনিটে আরও একটি সুবর্ণ সুযোগ মিস করেন সৌরভী। এবারও বক্সের মধ্যে গোলরক্ষককে একা পেয়েছিলেন তিনি। তার একের পর এক গোল মিসে মনে হচ্ছিল প্রথমার্ধে আর গোল পাবে না বাংলাদেশ। তবে বিরতিতে যাওয়ার ৪ মিনিট আগে লিড এনে দেন থুইনুই মারমা। বক্সের মধ্যে জটলায় সুযোগ পেয়ে এগিয়ে আসা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বলকে জালে জড়ান।

আর ৪৫ মিনিটে একাধিক সুযোগ মিসের প্রায়শ্চিত্ত করেন সৌরভী। নেপালের গোলরক্ষক বল ক্লিয়ার করতে ডি বক্সের বাইরে আসলে ফাঁকা গোলবারে সহজে বল পাঠান তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান কমানোর সুযোগ পায় নেপাল। কিন্তু ৫৫ মিনিটে ভাগ্য তাদের পাশে ছিল না। সাহারা লিম্বুর শট যে ডান পোস্টে লেগে বাইরে চলে যায়।

৫৯ মিনিটে আবার নিজেই নিশ্চিত গোলের সুযোগ মিস করেন সাহারা। গোলরক্ষককে একা পেয়ে তাকে কাটিয়ে নেপালের স্ট্রাইকার গোল দিতে চাইলে বাঁদিকে ঝাঁপিয়ে বল ধরে ফেলেন ইয়ারজান। পরে নেপালের আর ব্যবধান কমাতে পারেনি, উল্টো ম্যাচের যোগ করা সময়ে তৃতীয় গোল হজম করে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নেপালের জালে শেষ পেরেক মারেন বদলি নামা রিয়া।

মাঝে আরও তিনটি গোল পেতে পারত বাংলাদেশ। তবে এবার ভাগ্যেকে পাশে পায়নি। ৮০ মিনিটে সৌরভীর শট বারে লেগে ফেরত আসে। ফিরতি সুযোগ পেলেও তার এক সতীর্থর হেড সহজে ধরে ফেলে নেপালের গোলরক্ষক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটেও তার আরেকটি শট ডান পোস্টে লাগে। তার আগে ৮৫ মিনিটে হতাশ হন থুইনুই। প্রায় মাঝ মাঠ থেকে নেওয়া তার শট ডান পোস্টে লাগে। সেই দুটি গোল না পেলেও শেষে হাসিমুখেই মাঠ ছেড়েছেন বাংলাদেশের মেয়েরা।

আরও পড়ুন

ক্রিকেটকে বিদায় জানালেন পুজারা

এর আগে স্বাগতিক ভুটানকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে হেরে মুদ্রার উল্টো পিঠ দেখে।

/অ

  • বাংলাদেশ-নেপাল
  • অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপ
  • ফুটবল
এ সম্পর্কিত আরও খবর
যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি
যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি
৯০০ গোলের দ্বারপ্রান্তে মেসি
৯০০ গোলের দ্বারপ্রান্তে মেসি
ইংলিশ ফুটবলসহ টিভি-অনলাইনে আজকের খেলা
ইংলিশ ফুটবলসহ টিভি-অনলাইনে আজকের খেলা
বিশ্বকাপে ইরানের অংশ নেওয়া ‘ঠিক হবে না’: ট্রাম্প
বিশ্বকাপে ইরানের অংশ নেওয়া ‘ঠিক হবে না’: ট্রাম্প
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।