• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

ক্রিকেটকে বিদায় জানালেন পুজারা

স্পোর্টস ডেস্ক
  ২৪ আগস্ট ২০২৫, ২১:৫১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দুই বছরেরও বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে থাকার পর এবার সব ধরনের ভারতীয় ক্রিকেটকে বিদায় জানালেন চেতেশ্বর পুজারা। ৩৭ বছর বয়সী এই ব্যাটসম্যান রোববার (২৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

পোস্টে তিনি লিখেছেন, ‘ভারতীয় জার্সি গায়ে মাঠে নামা, জাতীয় সঙ্গীত গাওয়া আর দেশের হয়ে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করা— এই অনুভূতি ভাষায় প্রকাশের নয়। তবে সব ভালো কিছুরই একদিন শেষ হয়। কৃতজ্ঞ হৃদয়ে জানাচ্ছি, আমি ভারতীয় ক্রিকেটের সব সংস্করণ থেকে অবসর নিচ্ছি। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।’

২০২৩ সালের জুনে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের হয়ে শেষ টেস্ট খেলেছিলেন পুজারা। ওই ম্যাচে ১৪ ও ২৭ রান করার পরই দল থেকে বাদ পড়েন তিনি। এরপর আর জাতীয় দলে ফেরার সুযোগ পাননি।

ভারতের হয়ে ১০৩ টেস্টে ৪৩.৬০ গড়ে তার রান ৭ হাজার ১৯৫। সেঞ্চুরি ১৯টি ও অর্ধশতক ৩৫টি। দেশের মাটিতে তার গড় ৫২.৫৮, রান ৩ হাজার ৮৩৯। এক দশকেরও বেশি সময় ধরে তিন নম্বরে ব্যাট করে ভারতকে ভরসা দিয়েছেন তিনি।

আফগানিস্তান ছাড়া টেস্ট খেলুড়ে সব দেশের বিপক্ষেই করেছেন সেঞ্চুরি। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে পাঁচটি করে, শ্রীলঙ্কার বিপক্ষে চারটি সেঞ্চুরি তার ঝুলিতে।

২০১২ সালে হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে করেন প্রথম সেঞ্চুরি। একই বছর ইংল্যান্ডের বিপক্ষে করেন প্রথম ডাবল সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতেও খেলেছেন উল্লেখযোগ্য ইনিংস। বিশেষ করে ২০১৮-১৯ সালে অস্ট্রেলিয়া সফরে তিনটি সেঞ্চুরি করে ভারতের প্রথম টেস্ট সিরিজ জয়ে বড় ভূমিকা রাখেন। ২০২১ সালে ব্রিজবেন টেস্টে শরীরে আঘাত সয়ে ধৈর্যশীল ৫৬ রানের ইনিংস খেলে অবদান রাখেন ভারতের ঐতিহাসিক জয়ে।

যখন বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের জোয়ার শুরু, তখনও পুজারা লাল বলের ক্রিকেটকেই অগ্রাধিকার দিয়েছেন। ভারতের হয়ে পাঁচটি ওয়ানডেতে তার সংগ্রহ মাত্র ৫১ রান। আইপিএলে খেলেছেন কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে। ২০২১ সালে ছিলেন চেন্নাই সুপার কিংস দলে, তবে ম্যাচ খেলার সুযোগ পাননি।

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা পুজারার প্রথম শ্রেণির অভিষেক হয়েছিল ২০০৫ সালে সৌরাষ্ট্রের হয়ে। রঞ্জি ট্রফির ২০২৪-২৫ মৌসুমেও খেলেছেন তিনি। ফেব্রুয়ারিতে গুজরাটের বিপক্ষেই ছিল তার শেষ ম্যাচ।

প্রথম শ্রেণির ক্রিকেটে পুজারা খেলেছেন ২৭৮টি ম্যাচ, রান ২১ হাজার ৩০১। গড় ৫১.৮২, সেঞ্চুরি ৬৬টি, যার মধ্যে তিনটি ট্রিপল সেঞ্চুরি। ইংলিশ কাউন্টিতে সাসেক্সের হয়ে তার ছিল সফল অধ্যায়।

আরও পড়ুন

ইনজুরিতে নেইমার, দলে ফেরা অনিশ্চিত

টেস্ট ক্রিকেটে ভারতের অন্যতম ভরসার ব্যাটসম্যান হিসেবে দীর্ঘদিন দলকে সেবা দিয়ে অবশেষে বিদায় নিলেন চেতেশ্বর পুজারা।

এমএস/অ

  • ক্রিকেট
  • চেতেশ্বর পুজারা
  • অবসরের ঘোষণা
এ সম্পর্কিত আরও খবর
তারাকান্দায় ক্রিকেট খেলায় বাধা দেয়ায় দোকানিকে পিটিয়ে হত্যা
তারাকান্দায় ক্রিকেট খেলায় বাধা দেয়ায় দোকানিকে পিটিয়ে হত্যা
১৫ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড
১৫ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড
বর্ণবৈষম্যের অভিযোগ তুলে ভারতীয় ধারাভাষ্যকারের অবসরের ঘোষণা 
বর্ণবৈষম্যের অভিযোগ তুলে ভারতীয় ধারাভাষ্যকারের অবসরের ঘোষণা 
পাকিস্তানের ক্রিকেটারদের জরিমানা প্রসঙ্গে যা জানালো পিসিবি
পাকিস্তানের ক্রিকেটারদের জরিমানা প্রসঙ্গে যা জানালো পিসিবি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।