দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দল ঘোষণার একদিন আগে ফের ইনজুরিতে পড়লেন নেইমার জুনিয়র। ফলে ব্রাজিল দলে ফেরার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে এই তারকার।
শেষবার ব্রাজিলের জার্সিতে খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। এরপর দুবার দলে ডাক পেলেও ইনজুরির কারণে শেষ মুহূর্তে ছিটকে যান। এবার চিলি ও বলিভিয়ার বিপক্ষে আনচেলত্তির ঘোষিত দলে ফেরার জোর সম্ভাবনা ছিল সান্তোস ফরোয়ার্ডের। তবে দল ঘোষণার আগের দিনই ঊরুর ইনজুরিতে পড়েন তিনি।
সান্তোস ক্লাব জানিয়েছে, অনুশীলনে ব্যথা অনুভবের পর পরীক্ষায় নেইমারের ঊরুতে ইনজুরি ধরা পড়ে। তার ঊরু ফুলে গেছে বলেও জানায় ক্লাবটি। বিষয়টি ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ) জানানো হয়েছে।
ইনজুরির আগে নেইমার সান্তোসের হয়ে টানা সাত ম্যাচ ৯০ মিনিট মাঠে খেলেছিলেন। এতে তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা জোরালো হয়েছিল। যদিও কিছু সংবাদমাধ্যম দাবি করেছে, আনচেলত্তি নেইমারকে দলে নেওয়া নিয়ে সংশয়ে ছিলেন।
ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, নেইমার চিকিৎসা শুরু করেছেন এবং ৩১ আগস্ট সান্তোস ক্যাম্পে ফেরার কথা। সবকিছু ঠিক থাকলে এক সপ্তাহের মধ্যে অনুশীলনে ফিরতে পারেন তিনি। ব্রাজিল বিশ্বকাপ বাছাইপর্বে আগামী ৫ ও ১০ সেপ্টেম্বর দুটি ম্যাচ খেলবে।
এমএস/অ