দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এশিয়া কাপ শেষ হতেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের লড়াই। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে দুই দলের এই সাদা বলের সিরিজ শুরু হবে আগামী ২ অক্টোবর।
আগামী ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপ। এরপরই খুব অল্প বিরতি নিয়ে নামছে দুই দল। সিরিজে থাকবে ৩টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে।
সূচি অনুযায়ী, সিরিজের প্রথম টি-টোয়েন্টি হবে ২ অক্টোবর, দ্বিতীয়টি ৩ অক্টোবর আর তৃতীয় ম্যাচ ৫ অক্টোবর। এরপর শুরু হবে ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচ ৮ অক্টোবর, দ্বিতীয়টি ১১ অক্টোবর এবং শেষ ওয়ানডে হবে ১৪ অক্টোবর।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিইও নসীব খান বলেন, ‘আমরা বহুল প্রতীক্ষিত সিরিজে বাংলাদেশকে স্বাগত জানাতে পেরে গর্বিত। এই সফর আমাদের অংশীদারিত্বের শক্তি এবং নিরপেক্ষ ভেন্যুতেও বিশ্বমানের ক্রিকেট উপহার দেওয়ার প্রতিফলন। আমরা আশা করি দর্শকরা রোমাঞ্চকর লড়াই উপভোগ করবেন।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি বলেন, ‘আমরা আফগানিস্তানের বিপক্ষে প্রতিযোগিতামূলক সিরিজের অপেক্ষায় আছি। এশিয়া কাপের পর এই সফর আমাদের জন্য মূল্যবান প্রতিদ্বন্দ্বিতার সুযোগ তৈরি করবে। এসিবির সহযোগিতার মনোভাবকে আমরা সাধুবাদ জানাই।’
/অ