দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অস্ট্রেলিয়ার মাঠে সবশেষ ২০১৮ সালে ওয়ানডে সিরিজ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। আজ তাদের সামনে সুযোগ ছিল ২–১ ব্যবধানে টি–টোয়েন্টি সিরিজ জয়ের। তবে সেই সুযোগ আর কাজে লাগাতে পারল না প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকার জয়ের স্বপ্ন ভেঙে দেন গ্লেন ম্যাক্সওয়েল। শেষ ওভার পর্যন্ত লড়াই করে অপরাজিত ৬২ রানের দুর্দান্ত ইনিংস খেলে অজিদের রোমাঞ্চকর জয় এনে দেন তিনি।
জয়ের জন্য অজিদের শেষ ১২ বলে দরকার ছিল ১২ রান। দুর্দান্ত এক ওভার করেন করবিন বশ। টানা দুই বলে দুই উইকেট তুলে নেন, রান দেননি একটিও। ওই ওভার থেকে অজিরা যে ২ রান পেয়েছে, তা এসেছিল লেগ বাই থেকে। ফলে শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় ১০ রানের।
এনগিডির করা শেষ ওভারের প্রথম বলে ২ রান নেন ম্যাক্সওয়েল। দ্বিতীয় বলে মারেন বাউন্ডারি। তবে তৃতীয় ও চতুর্থ বল ডট হয়ে ম্যাচে ফেরার আশা জাগায় দক্ষিণ আফ্রিকা। কিন্তু পঞ্চম বলে ফুল টসে রিভার্স সুইপে চার হাঁকিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ম্যাক্সি। শেষ পর্যন্ত ১ বল হাতে রেখেই অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে জয় এনে দেন তিনি।
ম্যাক্সওয়েল ৩৬ বলে ৬২ রান করেন, সাজান ৮ চার ও ২ ছক্কায়। তার ব্যাটে ভর করেই সিরিজ জেতে অজিরা। এর আগে অধিনায়ক মিচেল মার্শ খেলেন ৫৪ রানের ঝড়ো ইনিংস।
প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন বশ।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৭২ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে দেওয়াল্ড ব্রেভিস ২৬ বলে ৫৩ রান করেন ৬ ছক্কা ও ১ চারে। রাসি ফন ডার ডুসেন অপরাজিত ছিলেন ৩৮ রানে। অস্ট্রেলিয়ার হয়ে ৩ উইকেট নেন নাথান এলিস।
এমএস/কে