• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

আফগানদের কাছে প্রথমবার ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  ০৮ জুলাই ২০২৩, ২১:৫০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+

প্রথমবারের মতো আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ১৭ রানে হারের পর আজ ছিল সিরিজ বাঁচানোর ম্যাচ। কিন্তু ব্যর্থ হয়েছে টাইগাররা। নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের অনুপস্থিতিতে লিটন দাসের নেতৃত্বে খেলতে নেমে ১৪৩ রানের ব্যবধানে হারল সিরিজও।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

তাই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে আফগানরা।

বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ৩৩২ রানের। সেই লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ থেমেছে ১৮৯ রানে। স্কোরবোর্ডে ৭২ রান ওঠতেই ৬ উইকেট হারায়। সাজঘরে ফেরেন- লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, নাঈম শেখ, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান ও আফিফ হোসেন। ১৫ বলে ১৩ রান করতে পেরেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক, আর শান্ত করেন ১ রান। নাঈম শেখ বোল্ড হন ২১ বলে ৯ রান করে। সাকিবের ব্যাট থেকে এসেছে ২৫, হৃদয় করেন ১৬। প্রথম বলেই আউট হন আফিফ হোসেন।

ছয় উইকেট হারানোর পর কিছুটা প্রতিরোধ গড়ে তুলেন মুশফিকুর রহীম ও মেহেদী হাসান মিরাজ। সপ্তম উইকেটে ৮৭ রানের জুটি গড়েন তারা। ৪৮ বলে ২৫ রানে মিরাজ আউট হলে ভাঙ্গে সেই জুটি। হাসান মাহমুদ ফিরেন ৪ রানে। একাই লড়াই চালিয়ে যাওয়া মুশফিক থামেন দলীয় ১৮৯ রানে। ইনজুরিতে পড়া এবাদত হোসেন আর নামতে পারেননি ব্যাটিংয়ে, ফলে সেখানেই বাংলাদেশের ইনিংস থেমে যায়।

মুশি ৮৫ বলে ৬টি চারের সাহায্যে ৬৯ রানের ইনিংস খেলেন। আফগানদের পক্ষে তিনটি করে উইকেট শিকার করেছেন ফজল হক ফারুকী ও মুজিব জাদরান। দুই উইকেট পেয়েছেন রশিদ খান।

এর আগে টসে হেরে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩১ রান সংগ্রহ করে আফগানিস্তান।

রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ওপেনিং জুটিতে তোলেন ২৫৬ রান। গুরবাজ খেলেন ১২৫ বলে ১৪৫ রানের ইনিংস। তিন অঙ্কের ঘরে পৌঁছেন অপর ওপেনার ইব্রাহিম জারদানও। ওয়ানডেতে এটি ইব্রাহিমের চতুর্থ শতক। শতকের পরপরই অবশ্য আউট হয়ে যান ইব্রাহিম। ১১৯ বলে ১০০ রান করে মুস্তাফিজুর রহমানের শিকারে পরিণত হন তিনি। ম্যাচসেরার পুরস্কার উঠেছে গুরবাজের হাতে।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে একই মাঠে অনুষ্ঠিত হবে ১১ জুলাই।

  • আফগানিস্তান ক্রিকেট
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)
এ সম্পর্কিত আরও খবর
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
সবমিলিয়ে কঠিন একটা সিরিজ ছিল: স্যান্টনার
সবমিলিয়ে কঠিন একটা সিরিজ ছিল: স্যান্টনার
জয়ের সম্ভাবনা জাগিয়েও বাংলাদেশের বছর শেষ হলো হেরে
জয়ের সম্ভাবনা জাগিয়েও বাংলাদেশের বছর শেষ হলো হেরে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।