দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ডারউইনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা। দুর্দান্ত ব্যাটিং ও বোলিংয়ে প্রোটিয়াদের জয় সহজ হয়েছে। ডেওয়াল্ড ব্রেভিসের সেঞ্চুরির সঙ্গে কোরবিন বোশ ও কাগিসো রাবাদার দুর্দান্ত বোলিংয়ে ম্যাচ জিতে নেয় প্রোটিয়ারা।
হোমগ্রাউন্ডে এটি অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ বড় ব্যবধানে হার। এর আগে ২০২২ সালে সিডনিতে নিউজিল্যান্ডের কাছে ৮২ রানে হেরেছিল তারা।
মারারা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২১৮ রান সংগ্রহ করে সফরকারীরা। ২১৯ রানের লক্ষ্যে নেমে ১৭.৪ ওভারে ১৬৫ রানে অলআউট হয় অজিরা।
অস্ট্রেলিয়ার পক্ষে টিম ডেভিড সর্বোচ্চ ২৪ বলে ৫০ রান করেন। অ্যালেক্স কেরি করেন ২৬, আর মিচেল মার্শের ব্যাট থেকে আসে ২২ রান। বড় টার্গেট তাড়া করার মতো ইনিংস কেউ খেলতে পারেনি। প্রোটিয়া বোলারদের মধ্যে কোরবিন বোশ ও কেউনা মাফাকা তিনটি করে উইকেট নেন।
সিরিজের প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়া দক্ষিণ আফ্রিকার কাছে দ্বিতীয় ম্যাচটি জয় ছাড়া বিকল্প ছিল না। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ দেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ।
পাওয়ার প্লেতে ২ উইকেটে ৫০ রান যোগ করে দক্ষিণ আফ্রিকা। এরপর ৫৭ রানে তারা তৃতীয় উইকেট হারায়। চারে নেমে ব্রেভিস দারুণ ব্যাটিং শুরু করেন। ট্রিস্টান স্টাবসের সঙ্গে ৫৭ বলে ১২৬ রানের শক্তিশালী জুটি গড়েন তিনি।
স্টাবস ২২ বলে ৩১ রান করে আউট হন। তবে ব্রেভিস চার ও ছক্কার বন্যায় ৪২ বলে প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি করেন। তাঁর সেঞ্চুরির বলের সংখ্যায় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ডেভিড মিলারের (৩৫ বলে) নামের পাশে এসেছে। তবে বয়সের হিসেবে ব্রেভিস দক্ষিণ আফ্রিকার সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান।
মোট ৫৬ বলে ১২৫ রানে অপরাজিত থাকেন ব্রেভিস, যার মধ্যে ছিল ৮ ছক্কা ও ১২ চারের মার। এটি কুড়ি ওভারের সংস্করণে দক্ষিণ আফ্রিকার ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। এর আগে ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাফ দু প্লেসির ১১৯ রান ছিল সর্বোচ্চ।
২০ ওভারের ফরম্যাটে ২১৮ রানের বড় স্কোর গড়ে দক্ষিণ আফ্রিকা। এই ইনিংসটি অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের সর্বোচ্চ রানের রেকর্ড। আগের রেকর্ড ছিল ২০১৬ সালে জোহানেসবার্গে করা ২০৪ রান।
অস্ট্রেলিয়ার বোলিংয়ে গ্লেন ম্যাক্সওয়েল ও বেন ডারশুইস দুটি করে উইকেট নেন।
দ্বিতীয় ম্যাচে বড় জয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজে সমতা ফেরায় আগামী তৃতীয় ও শেষ ম্যাচে সিরিজের ভাগ্যের খেলা।
এফএইচ/এমএইচ