দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

৩৭ ওভার পর্যন্ত একটি উইকেটও নিতে পারেনি বাংলাদেশ। বারবার বোলার পরিবর্তন করেও সফল হচ্ছিলেন না অধিনায়ক লিটন দাস। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং শুরু করে আফগান দুই ওপেনার।
বলা যায় রীতিমত তাণ্ডব চালিয়েছেন ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। আবরাহিম জাদরানকে নিয়ে বাংলাদেশের সব পরিকল্পনা ভেস্তে দিয়ে ওপেনিং জুটির রেকর্ড করেছেন গুরবাজ।
দুজনের জুটি ভাঙে দলীয় ২৫৬ রানের মাথায় ৩৭তম ওভারের প্রথম বলে সাকিব আল হাসানের বলে লেগ বিফোর হয়ে গুরবাজের বিদায়ে। তার আগে ১২৫ বলে ১৩টি চার ও ৮ ছক্কায় ১৪৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন গুরবাজ।
গুরবাজের বিদায়ের পর অবশ্য পুরনো রুপে ফিরে বাংলাদেশ। ৩৮তম ওভারের প্রথম বলে রহমত শাহকে (২) বিদায় করেন এবাদত হোসেন। দলনেতা হাশমতউল্লাহ শহীদিও থিতু হতে পারেননি, মেহেদী মিরাজের বলে বোল্ড হন মাত্র ২ রান করে।
একের পর এক উইকেট যেতে থাকলেও ওপেনার ইবরাহিম জাদরান পূর্ণ করেন শতক। তবে শতরান পূর্ণ করে পরের বলেই ক্যাচ দেন মোস্তাফিজুর রহমানের বলে।
এরপর রশিদ খান ৬ রান করে ফেরেন সাকিবের বলে স্টাম্পিং হয়ে। এরপর মোহাম্মদ নবী অপরাজিত ২০ রানের ক্যামিও ছাড়া বাকি ব্যাটারদের কেউই রান করতে পারেননি। শেষ পর্যন্ত ৯ উইকেটে ৩৩১ রানে শেষ হয় আফগানদের ইনিংস।
বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজুর, সাকিব, হাসান মাহমুদ ও মিরাজ। ১ উইকেট নিয়েছেন এবাদত হোসেন।