দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রীতিমত তাণ্ডব চালিয়েছেন রহমানউল্লাহ গুরবাজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধূরী স্টেডিয়ামে টাইগার বোলারদের সব পরিকল্পনাকে যেন তাসের ঘরে পরিণত করে দিয়েছেন এই আফগান ওপেনার। একের পর এক বোলিং পরিবর্তন করেও কোনও কূল-কিনারা পাচ্ছিলেন না অধিনায়ক লিটন দাস।
আফগান দুই ওপেনার মিলে বাংলাদেশের সব পরিকল্পনা ভেস্তে দিয়ে করেছেন ওপেনিং জুটির রেকর্ড। এর পেছনে গুরবাজ পালন করেছেন মূল দায়িত্ব। একের পর এক বাউন্ডারি ছাড়া করে ১০০ বলে তুলে নেন শতক। শেষ পর্যন্ত তাকে থামিয়েছেন সাকিব আল হাসান।
দলীয় ২৫৬ রানের মাথায় ৩৭তম ওভারের প্রথম বলে সাকিবকে ব্যাকফুটে গিয়ে খেলতে গিয়ে ভুলটা করেন গুরবাজ। আড়াআড়ি খেলতে গিয়ে মিস করে গিয়েছিলেন আফগান ওপেনার।
আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ এলবিডব্লিউর আবেদনে সাড়া দেন। গুরবাজ শেষ পর্যন্ত রিভিউ নেন, তবে বল ট্র্যাকিং দেখিয়েছে, সাকিবের বলটি ছুঁয়ে যেত লেগ স্টাম্প। গুরবাজ ১৫০ রানের আগেই থেমেছেন। তবে ১২৫ বলে ১৪৫ রানের ইনিংসটি এক কথায় দুর্দান্ত। ১৩টি চারের সঙ্গে গুরবাজ মেরেছেন ৮টি ছক্কা। কোনো আফগানিস্তান ওপেনারের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস এটি।
গুরবাজের বিদায়ের পর অবশ্য পুরনো রুপে ফিরেছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৬৬ রান তুলে সফরকারীরা। সাকিব ছাড়াও রহমত শাহকে ফিরিয়েছেন এবাদত হোসেন আর হাশমতুল্লাহ শহীদি বোল্ড হয়েছেন মেহেদী মিরাজের বলে।